দাউদ ইব্রাহিমের সম্পত্তি কিনতে চায় হিন্দু মহাসভা, বিস্মিত অনেকেই
১৯৯৩ সালের মুম্বই হামলার মূলচক্রী দাউদ ইব্রাহিম কাসকরের একটি সম্পত্তি ১৪ নভেম্বর নিলামে তোলা হবে।
আন্ডারওয়ার্ল্ড ডন তথা ১৯৯৩ সালের মুম্বই হামলার মূলচক্রী দাউদ ইব্রাহিম কাসকরের একটি সম্পত্তি ১৪ নভেম্বর নিলামে তোলা হবে। হিন্দু মহাসভা সেই সম্পত্তি কিনতে চেয়ে নাম লিখিয়েছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, সুপ্রিম কোর্টের এক আইনজীবীও এই তালিকায় রয়েছেন।

সরকার দাউদের সম্পত্তি বিক্রি করতে সম্প্রতি বিজ্ঞাপন দেয়। মুম্বই ও হায়দরাবাদে সম্পত্তি নিলাম হবে। এর মধ্যে চর্চিত পাকমোরিয়া স্ট্রিটের বাসস্থানও রয়েছে। এছাড়া ইয়াকুব স্ট্রিটের শবনম গেস্ট হাউস সহ একাধিক জায়গা রয়েছে।
দাউদের সম্পত্তি নিলামের বিজ্ঞাপনে বলা হয়েছে, মাঝগাঁওয়ে পার্ল হার্বারের ফ্ল্যাট, ৬০০ বর্গমিটারের প্লট ঔরঙ্গাবাদে ও দাদরিওয়ালা চালে ঘরও নিলাম হবে।
২০১৫ সালে হোটেল রৌনক আফরোজ ৪.২৮ কোটি টাকায় নিলাম হয়। তবে নিলামকারী তখন পুরো টাকা যোগাতে পারেননি। যারা ইচ্ছুক তাদের আবেদনপত্র ১০ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। সঙ্গে ফেরতযোগ্য ১৫ হাজার টাকাও দিতে হবে। তবে হিন্দু মহাসভার মতো সংস্থা দাউদের সম্পত্তি কেনার জন্য ঝাঁপানোয় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications