কেন্দ্রীয় সংস্থার সুপারিশ, এই দশ রাজ্যে খুলতে পারে মদের দোকান!

৩ মে-র পর কীভাবে ধাপে ধাপে ওঠানো যায় লকডাউন, এই নিয়েই এখন কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে চলছে আলোচনা। এরই মধ্যে বিভিন্ন স্থানে খুলতে চলেছে বিভিন্ন দোকান। তবে শুধু গ্রিনজোনগুলিতেই খুলবে দোকানগুলি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে গ্রিনজোনের জায়গাগুলিতে কি খুলবে মদের দোকানগুলি?

কবে খুলবে মদের দোকান?

কবে খুলবে মদের দোকান?

কবে খুলবে মদের দোকান? এখনও সরকারের তরফে সবুজ সঙ্কেত নেই। তবে অপেক্ষা হয়ত আরও লম্বা হতে চলেছে পানাসক্ত মানুষদের। এর মধ্যে ইন্ডিয়ান অ্যালকোহল বেভরেজ কোম্পানিজ সিআইএবিসি পানাসক্তদের সমস্যা দূর করতে মাঠে নেমেছে।

দীর্ঘদিন ধরে বন্ধ মদের দোকান

দীর্ঘদিন ধরে বন্ধ মদের দোকান

দীর্ঘদিন ধরে বন্ধ মদের দোকান। কেরল, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লিতে মদের দোকান খোলা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সিদ্ধান্ত কার্যকর হয়নি শেষমেশ। এরই মধ্যে কীভাবে মদের দোকান খোলা যায়, তার আইডিয়া নিয়ে রাজ্যগুলির কাছে চিঠি দিয়েছে এই সংস্থা।

কোথায় খুলতে পারে মদের দোকান

কোথায় খুলতে পারে মদের দোকান

সংস্থার প্রস্তাব অনুযায়ী, ভারতের যেসব জেলাগুলিতে করোনা সংক্রমনের কোনও রিপোর্ট এখনও পাওয়া যায়নি, সেসব জায়গায় মদের দোকান খোলার অনুমতি দেওয়া যেতে পারে। জানানো হয়েছে ইতিমধ্যে দিল্লি, মধ্যপ্রদেশ, হরিয়াণা, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মদের দোকান নিয়ে কী প্রস্তাব সিআইএবিসি-র

মদের দোকান নিয়ে কী প্রস্তাব সিআইএবিসি-র

সিআইএবিসি ১০টি রাজ্যে মদের দোকান খোলার জন্য উদ্যোগী হয়েছে। কারণ একটাই। এতদিন মদের দোকান বন্ধ থাকায় কয়েক কোটি টাকার লোকসান হচ্ছে। ইতিমধ্যে রাজ্য সরকারগুলির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে মদ প্রস্তুতকারী কোম্পানিগুলির সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান অ্যালকোহল বেভরেজ কোম্পানিজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+