লকডাউনে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে মদ বিক্রি শুরু, ২ রাজ্য জানিয়ে দিল সিদ্ধান্ত

লকডাউনে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে মদ বিক্রি শুরু, ২ রাজ্য জানিয়ে দিল সিদ্ধান্ত

সারা দেশের মতো উত্তর পূর্বের দুই রাজ্যেও চলছে লকডাউন। কিন্তু তারই মধ্যে সোমবার থেকে তারা মদ বিক্রিও শুরু করে দিয়েছে। এই দুই রাজ্য হল অসম ও মেঘালয়। এব্যাপারে রবিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দুই রাজ্যের আবগারি দফতর। জম্মু ও কাশ্মীরেও একই সিদ্ধান্ত নিয়ে দাবি করেছেন সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

২ রাজ্যে সরকারি নির্দেশিকা

২ রাজ্যে সরকারি নির্দেশিকা

অসম সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, মদের দোকান, হোলসেল অয়্যারহাউস, বটলিং প্ল্যান্ট, ডিস্টিলারিসগুলি সোমবার থেকে প্রতিদিন ১০ থেকে ৫ টা, সাতঘন্টা করে খোলা থাকবে। অন্যদিকে মেঘালয়ের নির্দেশিকায় বলা হয়েছে মদের দোকান খোলা থাকবে সকাল নটা থেকে বিকেল ৪ টে পর্যন্ত।

সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনেই মদ বিক্রি

সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনেই মদ বিক্রি

মদ কেনার জন্য সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। মদের দোকানগুলিকে বলা হয়েছে ক্রেতাদের স্যানিটাইজার দিতে।

বিজেপিও ছিল মদের দোকান বন্ধের বিরুদ্ধে

বিজেপিও ছিল মদের দোকান বন্ধের বিরুদ্ধে

মদের দোকান খোলার জন্য সাধারণ মানুষের থেকে সরকারের ওপর প্রবল চাপ আসছিল। বিজেপি সহ মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সহযোগীরা মদের দোকান বন্ধের বিরুদ্ধে বলেছিল।

হাইকোর্টের বাধায় কার্যকর হয়নি কেরল সরকারের সিদ্ধান্ত

হাইকোর্টের বাধায় কার্যকর হয়নি কেরল সরকারের সিদ্ধান্ত

কেরল সরকার লকডাউনের মধ্যেও মদের হোম ডেলিভারির ব্যবস্থা করেছিল। যদিও পরবর্তী সময়ে কেরল হাইকোর্ট সেই সিদ্ধান্তে বাধা দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+