‌সারি দিয়ে হেঁটে চলেছে সিংহের দল, আসল ক্যাটওয়াক তো এটাই

‌সারি দিয়ে হেঁটে চলেছে সিংহের দল, আসল ক্যাটওয়াক তো এটাই

সোশ্যাল মিডিয়ার জন্য এখন পৃথিবী অনেক ছোট। মুহূর্তে ঘটে যায় অদ্ভুদ অনেক ঘটনা। এসব ঘটনা মিনিট–সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে যায়।

‌সারি দিয়ে হেঁটে চলেছে সিংহের দল, আসল ক্যাটওয়াক তো এটাই


সম্প্রতি এমন একটি ভিডিও পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক সুশান্ত নন্দা। আর উড়িষ্যায় কর্মরত ওই আধিকারিকের পোস্ট করা ৯ সেকেন্ডের ভিডিওটি দেখে বিস্মিত নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সবুজ ঘাসে ভরা মাঠের বুক চিরে একটি রাস্তার ওপর দিয়ে দুলকি চালে হেঁটে যাচ্ছে অনেকগুলো সিংহ ও সিংহী। ভিডিওটির ওপরে সুশান্ত নন্দা লিখেছেন, '‌এটিই হলো আসল ক্যাটওয়ার্ক। সত্যি কথা বলতে গেলে ওরা আমাদের থেকেও ভালো করছে।’‌

সুশান্ত নন্দা জানিয়েছেন, এটি সম্ভবত দক্ষিণ আফ্রিকার একটি ফার্মে। তার কাছে ৪৫ সেকেন্ড ভিডিও আছে। আর সেটি শেষ পর্যন্ত দেখলে আরও ভালো লাগবে। কারণ এর শেষদিকে একটি মুহূর্তে সিংহগুলো যে গাড়ি থেকে ভিডিও তোলা হচ্ছে তার খুব কাছে চলে আসে। তার পর একদৃষ্টিতে তাকিয়ে থাকে ক্যামেরার দিকে, যা পুরো ঘটনাটির সবচেয়ে আকর্ষণীয় অংশ। এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয় এবং নেটিজেনরাও যথে,্ট পছন্দ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+