বাঘকে সরিয়ে সিংহকে জাতীয় পশুর মর্যাদা কেন্দ্রের!
ঝাড়খণ্ড, ১৮ এপ্রিল : জাতীয় পশুর খেতাবের দৌড়ে বাঘমামাদের সরিয়ে মসনদ দখল করতে পারে সিংহমামারা।
এমন চাঞ্চল্যকর খবরই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার সূত্রে। জানা গিয়েছে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাঘকে সরিয়ে সিংহকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে।

ঝাড়খণ্ড থেকে রাজ্যসভার নির্দল সাংসদ তথা শিল্পপতি পরিমল নাথওয়ানি সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকে এই আর্জি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সেটি পরিবেশ মন্ত্রকের অধীন 'ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ'-এ প্রাথমিকভাবে পাশও হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই বোর্ডের অধিকাংশ সদস্য গুজরাত থেকে নির্বাচিত।
এরকম হলে বাঘের সংখ্যা বাড়ানোর প্রচার ধাক্কা খাবে
১৯৭২ সাল থেকে জাতীয় পশুর মর্যাদা পেয়ে আসছে ব্যাঘ্রকুল। ফলে এই নিয়েই তৈরি হয়েছে নয়া বিতর্ক। বন্যপ্রেমী সমাজকর্মীরা বলছেন, এরকম হলে বাঘের সংখ্যা বাড়ানোর যে প্রচার গত কয়েকবছরে শুরু হয়েছে তা বহুলাংশে ধাক্কা খাবে। গত কয়েকবছরে বাঘের সংখ্যা যে সারা দেশে বেড়েছে তাতে ওই প্রচারের গুরুত্ব রয়েছে। এখন এই পদক্ষেপ নেওয়া হলে তাতে বাঘের সংখ্য়া তো বাড়বেই না উল্টে অনেক কমে যেতে পারে। একইসঙ্গে যে সমস্ত অভয়ারণ্যে বাঘ রয়েছে সেইসব জায়গার পাশে শিল্পোৎপাদন শুরু হয়ে যেতে পারে যা বাঘেদের অস্তিত্ব বিপন্ন করে তুলবে।
মার্চে এই সংক্রান্ত একটি বৈঠক করেন মন্ত্রী প্রকাশ জাভরেকর!
সূত্রের খবর, পরিবেশ মন্ত্রকের সদস্যদের নিয়ে গত মার্চে এই সংক্রান্ত একটি বৈঠকও করেন ওই দপ্তরের মন্ত্রী প্রকাশ জাভরেকর। সেখানে সদস্যরা এই ব্যাপারে সম্মতিও প্রকাশ করেছেন। যদিও তাঁকে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে এই খবরের কথা অস্বীকার করেছেন তিনি। তবে মন্ত্রক সূত্রের খবর, ১৪ মার্চ পরিবেশ মন্ত্রকের বৈঠকের চতুর্থ অ্যাজেন্ডাই ছিল সিংহকে জাতীয় পশু করা নিয়ে।
এটাই প্রথম নয়, পরিমল নাথওয়ানি এর আগেও ২০১২ সালে একই প্রস্তাব পাঠান। এমনকী গতবছর ডিসেম্বরেও সংসদে সিংহকে জাতীয় পশু করার প্রস্তাব পেশ করেন তিনি।
এই মুহূর্তে সারা দেশের ১৭ টি অভয়ারণ্যে ২২০০ টি বাঘ রয়েছে। অন্যদিকে শুধুমাত্র গুজরাতের গির অরণ্যে ৪১১ টি সিংহ রয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications