'এলাকা দখল' ও 'গোষ্ঠী দ্বন্দ্ব'-এর জেরে গির অরণ্যে মৃত ১১টি সিংহ, রিপোর্ট সরকারের
মাত্র আট দিনের মধ্যে গির অরণ্যে ১১টি সিংহের মৃত্যু নিয়ে চাঞ্চল্য পড়ে যায়। শুক্রবার গুজরাত সরকার তা নিয়ে তদন্তে নামে।
মাত্র আট দিনের মধ্যে গির অরণ্যে ১১টি সিংহের মৃত্যু নিয়ে চাঞ্চল্য পড়ে যায়। শুক্রবার গুজরাত সরকার তা নিয়ে তদন্তে নামে। মোট ২টি সিংহ, ৩টি সিংহী, ৬টি সিংহ শাবকের দেহ মিলেছিল। ডালখানিয়া ও যশধর ফরেস্ট রেঞ্জের আধিকারিকেরা এই ঘটনা লক্ষ্য করেন ১২ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে।

সেই ঘটনার রিপোর্ট সামনে এলে দেখা গিয়েছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও এলাকা দখলের লড়াই করতে গিয়েই গির অরণ্যে এতগুলি সিংহ ও শাবক মারা গিয়েছে।
রিপোর্ট বলছে, চোরাশিকার বা কোনও ধরনের ভাইরাসের সংক্রমণে কারণে নয়, নিজেদের মধ্যে এলাকা দখলের লড়াই করতে গিয়েই এতগুলি সিংহ মারা গিয়েছে। এত বেশি সংখ্যক সিংহ মারা গেলেও তা একেবারে অস্বাভাবিক নয় বলে রিপোর্টে উল্লেখ করেছেন বন বিভাগের কর্তা জিকে সিনহা।
ডালখানিয়ে রেঞ্জে একসময়ে ২২টি সিংহ ছিল। একসময়ে ৩৭টি সিংহ ছিল। তার মধ্যে এতগুলি সিংহ মারা গিয়েছে। ৮টি সিংহের দেহ ময়নাতদন্ত করা হয়েছে। বাকী তিনটি দেহ ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার হয়েছে। দুটি সিংহের গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে এই ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের সুমারি অনুযায়ী গির অরণ্যে ৫২০টি সিংহ ছিল। অরণ্যের মধ্যে ৫৭ হেক্টর এলাকায় চোরাশিকারের ঘটনা বেশি ঘটে। সেগুলি নিয়েও এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে প্রশাসন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications