নাবালিকাদের যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতারির গুজবকে উড়িয়ে ফিরে এলেন চিত্রদুর্গার মুরুগা মঠের প্রধান
নাবালিকাদের যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত কর্ণাটকের বিখ্যাত লিঙ্গায়িত মঠের প্রধান শিবমূর্তি মুরগা শারনারু সোমবার নিখোঁজ হয়ে যান। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে জল্পনা দেখা দেয়। সেই জল্পনায় কার্যত জল ঢেলে শিবমূর্তি মুরগা
নাবালিকাদের যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত কর্ণাটকের বিখ্যাত লিঙ্গায়িত মঠের প্রধান শিবমূর্তি মুরগা শারনারু সোমবার নিখোঁজ হয়ে যান। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে জল্পনা দেখা দেয়। সেই জল্পনায় কার্যত জল ঢেলে শিবমূর্তি মুরগা শারনারু দুপুরে মঠে ফিরে আসেন। তিনি বলেন, পালানোর কোনও ইচ্ছা তাঁর নেই। তাঁকে গ্রেফতার করার হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়তেই মঠে জড়ো হতে থাকে অগণিত ভক্ত। তিনি বলেন, 'দেশের আইনের ওপর ভরসা আছে। আমি তদন্তে সহযোগিতা করব।' তাঁর বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

মাইসুরু সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, দুই নাবালিকা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিবমূর্তি মুরগা শারনারু ছাড়াও মঠের আরও চার কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, দুই নাবালিকা প্রথমে ওদানদি সেবা সংস্থা নামে একটি এনজিও-এর কাছে যায়। নিজেদের অভিযোগের কথা বলে। তারপর ওই ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। মাইসুরুর এই সেবা সংস্থাটি মূলত পাচার হয়ে যাওয়া বা যৌন নিপীড়িত শিশু ও মহিলাদের উদ্ধার, পুনর্বাসনের কাজ করে।
অভিযোগ মুরগা মঠের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫ থেকে ১৬ বছরের ছাত্রীদের গত তিন বছরের বেশি সময় ধরে যৌন নির্যাতন চালানো হচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, দুই ছাত্রী অভিযোগ করেছে মানে শুধু তারা যৌন হেনস্তার শিকার হয়নি। মঠের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ ছাত্রী এই যৌন হেনস্তার শিকার হয়েছে। বহু বছর ধরে এখানে শিশু ও কিশোরীদের ওপর যৌন নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু ভয়ে কেউ প্রকাশ্যে আনেনি। এই দুই কিশোরী প্রথম প্রকাশ্যে আনার সাহস দেখিয়েছে বলেও স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে, কোনও চাপের কাছে তারা মাথা নত হবে না। নির্যাতিত শিশু ও কিশোরীদের অধিকার ফিরিয়ে দিতে তারা লড়াই করবে।
এই প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেন, ঘটনাটি পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। তদন্তে সত্য বেরিয়ে আসবে। ওই মঠের একাধিক সদস্যের বিরুদ্ধে পকসো ও অপহরণের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পার জানিয়েছেন, এই ধরনের অভিযোগ সত্যি দুঃখের। তিনি প্রার্থনা করবেন যেন এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। তবে ঘটনার তদন্ত হচ্ছে। আগে থেকে এই বিষয়ে কোনও অনুমান করা কঠিন। চিত্রদুর্গার মুরগা মঠ রাজ্যে বিখ্যাত। সেখানে এই ধরনের অভিযোগে হতবম্ব।
অন্যদিকে মুরগামঠের প্রাক্তন প্রশাসক তথা প্রাক্তন বিধায়ক এসকে বাসবরাজনের বিরুদ্ধেও অপহরণ ও যৌন হেনস্তার অভিযোগ নিয়ে আসা হয়েছে। চিত্রদুর্গার পুলিশ সুপার জানিয়েছেন, মুরগা মটের গার্লস হস্টেলের ওয়ার্ডেন শনিবার একটি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি দুই নাবালিকা ছাত্রীর হস্টেল থেকে পালিয়ে যাওয়া অভিযোগ করেন। তাদের প্রাক্তন হস্টেল প্রশাসক এসকে বাসবরাজ ও তাঁর স্ত্রী সৌভাগা বাসবরাজ জোর করে আটকে রেখেছিলেন বলে অভিযোগ। জানা গিয়েছে, হস্টেল ছেড়ে পালিয়ে ওই দুই নাবালিকা কটনপেট থানার দ্বারস্থ হয়েছিল।












Click it and Unblock the Notifications