PFI-এর মতো RSS-কেও তিনবার নিষিদ্ধ করা হয়েছিল! কী হয়েছিল সেইসব সময়ে
PFI-এর মতো RSS-কেও তিনবার নিষিদ্ধ করা হয়েছিল! কী হয়েছিল সেইসব সময়ে
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে নিষিদ্ধ করেছে। এর পরেই কংগ্রেস-সহ কোনও কোনও বিরোধী নেতা আরএসএসকেও নিষিদ্ধ করার দাবি তুলেছেন। বলে রাখা ভাল স্বাধীন ভারতে আরএসএসকেও তিনবার নিষিদ্ধ করা হয়েছিল। সেই তিনবারই কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার।

কংগ্রেসের সঙ্গে আরএসএস-এর সম্পর্ক
কংগ্রেস ও আরএসএস-এর অবস্থান বিপরীত মেরুতে হলেও একটা সময়ে এদের মধ্যে ভার সম্পর্কের ইতিহাস রয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী এক মোহগ্রস্ত কংগ্রেসি কেশব বলিরাম হেডগেওয়ার ১৯২৫ সালে আরএসএস গঠন করেছিলেন। সেই সময় এটিকে সংস্কৃতিক সংগঠন বলে দাবি করা হয়েছিল। তবে স্বাধীন ভারতে তৎকালীন কংগ্রেস সরকারগুলি ১৯৪৮, ১৯৭৫ বং ১৯৯২ সালে আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।
২০১৪-য় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তাদের স্লোগান হল কংগ্রেস মুক্ত ভারত। কিন্তু আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, এই স্লোগান রাজনৈতিক। এটা আরএসএস-এর ভাষা নয়। তারা কখনই কাউকে বাদ দেওয়ার ভাষা প্রয়োগ করেন না বলেও দাবি করেছিলেন ভাগবত।
ইতিহাস ঘাঁটলে দেখা যায় সাধারণভাবে জওহরলাল নেহরুকে আরএসএস-এর প্রশংসা করতে দেখা গিয়েছিল বারে বারে। স্বাধীনতার পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের পাকিস্তানের আক্রমণের সময়ে আরএসএস-এর স্বেচ্ছাসেবকদের সাহায্যই হোক কিংবা চিনের আগ্রাসনের সময় আরএসএস-এর সাহায্যের কথা তিনি স্বীকার করেছিলেন। ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আরএসএসকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার।
১৯৮৪-র অক্টোবরে ইন্দিরা গান্ধীর হত্যার পরে তৎকালীন আরএসএস প্রধান বালাসাহেব দেওরসের সঙ্গে বৈঠক করেছিলন রাজীব গান্ধী। সেই সময় বিজেপির উপস্থিতি সত্ত্বেও ১৯৮৪-র লোকসভা নির্বাচনে আরএসএস-এর তরফে কংগ্রেসকে সাহায্যের প্রমাণ পাওয়া যায়।

১৯৪৮ সালের নিষেধাজ্ঞা
দেশ সবে মাত্র স্বাধীন হয়েছে। সেই সময় মহাত্মা গান্ধীর হত্যা কাণ্ড। সেই সময় অর্থাৎ ১৯৪৮ সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল ৪ ফেব্রুয়ারি আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেন। সেই সময় সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, ঘৃণা ও হিংসার শক্তির মুলোৎপাটন করতে এবং স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার কারণে আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। সেখানে আরও বলা হয়েছিল, সংঘের সদস্যরা অনাকাঙ্খিত এবং বিপজ্জনক কার্যকলাপ চালিয়েছে। সেই সময় আরএসএস-এর বিরুদ্ধে অগ্নিসংযোগ, লুট, হত্যার মতো হিংসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছিল। পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করার অভিযোগও আনা হয়েছিল।
সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে লেখা চিঠিতে সর্দার প্যাটেল বলেছিলেন, তাঁর মনে কোনও সন্দেহ নেই, যে হিন্দু মহাসভার একটি অংশ এই ষড়যন্ত্রে জড়িত। আরএসএস-এর কাজ সরকার ও রাজ্যের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। যদিও প্রায় ১৮ মাস পরে আরএসএস-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন সর্দার প্যাটেল নিজেই। যেখানে অলিখিত শর্ত ছিল রাজনীতি থেকে দূরে থাকতে হবে। তবে সংঘের কাছের লোক হিসেবে পরিচিত এবং রাজনৈতিক ভাষ্যকার এস গুরুমূর্তি অবশ্য আরএসএস-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার শর্তের বিষয়টি মানতে চাননি। এব্যাপারে তিনি ১৯৪৯-র ১৪ সেপ্টেম্বর তৎকালীন বম্বে বিধানসভায় মোরারজি দেশাইয়ের দেওয়া বিবৃতি উদ্ধৃত করে বলেছএন, আরএসএস-এর ওপরে নিষেধাজ্ঞা নিঃশর্তভাবে প্রত্যাহার করা হয়েছিল। এক্ষেত্রে আরএসএস কোনও অঙ্গিকার করেনি।

১৯৭৫-এ আরএসএস-এর ওপরে নিষেধাজ্ঞা
১৯৭৫-এ জরুরি অবস্থার সময়ে আরএসএস-এর ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তৎকালীন বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞাও অনেক বেশি রাজনৈতিক ছিল।

১৯৯২ সালেও নিষেধাজ্ঞা
১৯৯২-এর ডিসেম্বরে বাবরি মসজিদ ধ্বংসের পরে আরএসএস-এর ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসবি চৌহান এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই সময় রাও সরকার আরএসএস ছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, জমিয়ত-ই ইসলামি হিন্দ এবং স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়াকেও নিষিদ্ধ ঘোষণা করেছিল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications