দীপাবলির প্রাক্কালে জ্বালানো হল ১৫ লক্ষের বেশি প্রদীপ! গিনেস রেকর্ডে স্থান অযোধ্যার

দীপাবলির প্রাক্কালে জ্বালানো হল ১৫ লক্ষের বেশি প্রদীপ! গিনেস রেকর্ডে স্থান অযোধ্যার

দীপাবলির প্রাক্কালে ১৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড অযোধ্যার। ২৩ অক্টোবর প্রধানমন্ত্রীর অযোধ্যা সফরের সময় উত্তর প্রদেশের অবধ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবীরা অযোধ্যার রাম কি পাইডি ঘাটে ১৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে আগেকার সব রেকর্ডকে ভেঙে দেন।

 যোগীর দ্বিতীয় মেয়াদে প্রথম দীপোৎসব

যোগীর দ্বিতীয় মেয়াদে প্রথম দীপোৎসব

যোগী আদিত্যনাথ এবছরে দ্বিতীয়বারের জন্য উত্তর প্রদেশের ক্ষমতায় এসেছেন। সেক্ষেত্রে এবারের দীপোৎসব ছিল তাঁর দ্বিতীয় দফার প্রথম দীপোৎসব। যে কারণে এবারের দীপাবলির আয়োজনও হয়েছে বেশ বড় করে। সেখানে লেজার শো ছাড়াও ছিল আতসবাজির প্রদর্শনী। সব থেকে বড় বিষয় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি।

 ২০ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের উপস্থিতি

২০ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের উপস্থিতি

প্রায় ১৫ লক্ষ ৭৬ হাজার প্রদীপ জ্বালাতে ২০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন রবিবার সন্ধেয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এবং স্পটে এই প্রদীপ দেওয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রীর হাতে গিনেস রেকর্ডের সার্টিফিকেট

মুখ্যমন্ত্রীর হাতে গিনেস রেকর্ডের সার্টিফিকেট

রবিবারেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে সেই সার্টিফিকেট দেখান প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

দীপাবলির শুভেচ্ছায় প্রধানমন্ত্রী

দীপাবলির শুভেচ্ছায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দীপোৎসবে অংশ নেন। তিনি দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভগবান রাম কারও পিছু ছাড়েন না আবার কারও কাছ থেকে মুখ ফিরিয়েও নেন না। তিনি বলেন, এবারের দীপাবলি এমন একটা সময়ে এসেছে, যে সময় আমরা স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছিল। তিনি বলেন, ভগবান রামের সংকল্প শক্তি ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

রামলালার কাছে প্রার্থনা

রামলালার কাছে প্রার্থনা

এর আগে প্রধানমন্ত্রী অযোধ্যা পৌঁছে শ্রী রাম জন্মভূমিতে গিয়ে রাম লালার কাছে প্রার্থনাও করেন। প্রধানমন্ত্রী মোদী ২০২০-র ৫ অগাস্ট রামমন্দির তৈরির জন্য ভূমি পুজোয় অংশ নিয়েছিলেন। তারপর তাঁর প্রথম অযোধ্যা সফর। প্রধানমন্ত্রী রবিবার ভদবান রামের প্রতীকী রাজ্যাভিষেকেও অংশ নেন।

প্রধানমন্ত্রীর প্রশংসায় যোগী

প্রধানমন্ত্রীর প্রশংসায় যোগী

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দীপোৎসবের কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে। প্রসঙ্গত ছয়বছর আগে এই দীপোৎসব শুরু হয়েছিল। সেই সময় কেন্দ্রের পাশাপাশি উত্তর প্রদেশেও ছিল বিজেপির সরকার। এব্যাপারে যোগী বলেছেন, উত্তর প্রদেশের উৎসব এখন দেশের উৎসবে পরিণত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+