রাতের আকাশে মোহময়ী আলোক-ছটা, উল্কাপাত নাকি চিনা রকেট! জল্পনা তুঙ্গে

রাতের আকাশে মোহময়ী আলোক-ছটা, উল্কাপাত নাকি চিনা রকেট! জল্পনা তুঙ্গে

রাতের আকাশে আলোর রোশনাই মোহময়ী রূপে দেখা গিয়েছিল শনিবার। মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় রাতের আকাশকে আলোকিত করে দিয়েছিল সেই আলোক-ছটা। তারপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জল্পনা। কী কারণে আলোর বিচ্ছুরণ হল আকাশে। আকাশ অনেক রঙের খেলা দেখা গেল। এটা কি কোনও মহাজাগতিক ঘটনা নাকি চিনা রকেট, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

মহারাষ্ট্রের আকাশে মহাজাগতিক ঘটনাটি আসলে কী

মহারাষ্ট্রের আকাশে মহাজাগতিক ঘটনাটি আসলে কী

অনেকেই এই আলোক-ছটাকে 'উল্কাপাত' হিসাবে বর্ণনা করেছেন। কিন্তু জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডোয়েল মনে করেন, মহারাষ্ট্রের আকাশে মহাজাগতিক ঘটনাটি আসলে একটি চিনা রকেটের পুনঃপ্রবেশ, যা ২০২১ সালের ফেব্রুয়ারিতে মহাকাশে পাড়ি দিয়েছিল। মহারাষ্ট্রের বুলধানার এক বাসিন্দা জানান, যে আলোর রেখাটি জেলার বেশ কিছু অংশের মানুষ পর্যবেক্ষণ করেছে।

উল্কাপাত নাকি অন্যো কোনও আগুনের গোলা

উল্কাপাত নাকি অন্যো কোনও আগুনের গোলা

নাগপুরের স্কাইওয়াচ গ্রুপের সভাপতি সুরেশ চোপাডে বলেন, সন্ধ্যার আকাশে মহারাষ্ট্রের বিভিন্ন শহরাঞ্চলে এই বিরল ঘটনা পর্যবেক্ষণ করেন মানুষ। তাঁরা এর ভিডিও এবং ছবি শেয়ার করেছেন। চোপাডে বলেন, তিনি গত ২৫ বছর ধরে মহাকাশ-সম্পর্কিত ঘটনাগুলি পর্যবেক্ষণ করছেন এবং মনে হচ্ছে ঘটনাটি একটি উপগ্রহের সাথে সম্পর্কিত ছিল। তাঁর মতে, এটি একটি উল্কাপাত বা আগুনের গোলা বলে মনে হয় না।

উল্কাপিণ্ডের অংশ হতে পারে, রঙগুলি তাহলে কীসের?

উল্কাপিণ্ডের অংশ হতে পারে, রঙগুলি তাহলে কীসের?

তিনি ব্যাখ্যা করেন, এটি একটি উল্কাপিণ্ডের অংশ হতে পারে। তবে রঙগুলি ইঙ্গিত দেয়, পৃথিবীর দিকে আসার সময় ওই উল্কাপিণ্ড কোনও ধাতব জিনিসের সঙ্গে এসেছে। সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের একজন জ্যোতির্বিজ্ঞানী জনাথন ম্যাকডওয়েলও এই ঘটনাটিকে মহাকাশ রকেট উৎক্ষেপণ বলে টুইট করে জানিয়েছেন।

চিনা রকেটের পুনঃপ্রবেশ পৃথিবীর মাধ্যাকর্ষণে!

চিনা রকেটের পুনঃপ্রবেশ পৃথিবীর মাধ্যাকর্ষণে!

তিনি বলেন, "আমি বিশ্বাস করি এটি একটি চিনা রকেট। যা পুনঃপ্রবেশ করেছে পৃথিবীর মাধ্যাকর্ষণে। এটি চ্যাং ঝেং থ্রি-বি সিরিয়াল নম্বর ওয়াই ৭৭-এর তৃতীয় পর্যায়, যা ২০২১ সালের ফেব্রুয়ারিতে উৎক্ষেপণ করেছিল। নাগপুরের মনীশ নগরে বসবাসকারী শশাঙ্ক গাত্তেওয়ার তার মোবাইল দিয়ে দৃশ্যটি শ্যুট করেন। তিনি বলেন, হঠাৎ আকাশে কিছু আলো দেখতে পেয়েছিলাম। একের পর এক বেশ কয়েকটি গোলক আকাশ থেকে পৃথিবীর দিকে নেমে আসছিল।

গোলকের আকার ছিল ওই আলোক-ছটার

গোলকের আকার ছিল ওই আলোক-ছটার

অন্য একজন জানান, তিনি দু'মিনিটের জন্য ওই আলোকছটা দেখেছিলেন আকাশ থেকে নেমে আসতে। পরে আলোটি অদৃশ্য হয়ে যায়। গোলকের আকারে ছিল ওই আলোক-ছটা। ওই গোলকগুলিকে ঔরঙ্গাবাদের দিকে যেতে দেখেছেন বলে জানান তিনি। রাত ৮টা নাগাদ আকাশে ওই 'উল্কাপাত' দেখা যায়। এটি চার ভাগে বিভক্ত ছিল। তবে কোনও ক্ষতি হয়নি বা আতঙ্কের কোনও কিছু ঘটেনি।

ধূমকেতুর মতো আকাশে খেলে গেল আলোর রোশনাই

ধূমকেতুর মতো আকাশে খেলে গেল আলোর রোশনাই

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট জৈনিক ব্যক্তি লিখেছেন, ভারতের পশ্চিমাঞ্চলে ধূমকেতু ঝরনা দেখা গেছে। এটি ছিল ড্রপ-ডেড গর্জিয়াস। অন্য একজন শেয়ার করেছেন, মহারাষ্ট্রের "নাগপুরে উল্কাপাত হতে দেখা গেছে। আজ সন্ধ্যার আকাশে নাগপুরে অস্বাভাবিক কিছু দেখা গেছে, কারও কি ধারণা আছে? উল্কাপাত হল একটি মহাজাগতিক ঘটনা, যেখানে রাতের আকাশের একটি বিন্দু থেকে বেশ কয়েকটি উল্কা থেকে আলো বিকিরণ করতে দেখা যায়। এই উল্কাগুলি সমান্তরাল গতিপথে অত্যন্ত উচ্চ গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+