শাড়ি পরেই ওয়েট লিফটিং, স্কোয়াট, ৮২ বছরের বৃদ্ধার শরীরচর্চার ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা
৮২ বছরের বৃদ্ধার শরীরচর্চার ভিডিও ভাইরাল
এই মহামারির সময় আমরা সকলেই বাড়ি মধ্যে থেকে এই মারণ ভাইরাসের সঙ্গে মোকাবিলা করছি। এরকম পরিস্থিতিতে শরীরচর্চা করা সবসময়ই যে ভালো তা চিকিৎসকরা আগেই জানিয়ে ছিলেন। সেরকমই ৮২ বছরের এক বৃদ্ধা দেখালেন শরীরচর্চা করে কীভাবে ফিট থাকা যায় বাড়িতে এবং বয়স শুধুই একটা সংখ্যা।

আমরা কথা বলছি সেই ঠাকুমাকে নিয়ে, যার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিযেছে। তাঁর জীবনধারা এবং নিজের শর্তে জীবনকে পরিচালনা করা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। ৮২ বছরের বৃদ্ধার ভিডিও প্রথম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তাঁরই নাতি চিরাগ ছোরদিয়া, তিনি তাঁর ঠাকুমার শরীরচর্চার ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে তাঁর ঠকুমা শাড়ি পরে, ওয়েট লিফটিং করছেন। আসলে আপনি যদি ভেতর থেকে শক্তিশালী হন তবে বয়স বাড়লেও কোনও কাজই মুশকিল নয়।
খুব বেশিদিন নয়, চিরাগ তাঁর ঠাকুমার ওয়েট লিফটিং, স্কোয়াটস, ডেডলিফটস, ল্যান্ডমাইন প্রেসেস এবং আরও শক্তি বাড়ানোর শরীরচর্চার ভিডিও পোস্ট করেন। পেশায় জিম প্রশিক্ষক চিরাগ জানান যে শিশু থেকেই তাঁর ঠাকুমা খুবই উদ্দাপনায় ভরপুর ছিলেন। তিনি সাঁতার জানেন, বিভিন্ন ধরনের খেলা খেলতে পারেন এবং বিয়ের পরও তিনি নিজেকে অ্যাক্টিভ রেখেছেন। যদিও বৃদ্ধ বয়সে তাঁর হাঁটুতে চোট লাগে এবং তিনি বিছানায় শুয়ে পড়েন। এরপর তাঁর শরীর ভাঙতে শুরু করে দেয়। এমনকী তিনি নীচু হতে বা মাটিতে কিছু পড়ে গেলে তা তুলতে ভয় পেতেন। চিরাগের ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি জানিয়েছেন যে তাঁর ঠাকুমা শরীরচর্চা শিখেছে কারণ তিনি যাতে নিজের দৈনন্দিন কাজ করতে ভয় না পান এবং তিনি নিজেকে দৃঢ়, স্বাধীনচেতা ও সক্ষম বলে অনুভব করেন। তবে ভিডিওতে চিরাগ এও জানিয়েছেন যে তাঁর ঠাকুমা প্রশিক্ষণের পরই ওয়েট লিফট করছেন, এই কাজ অন্য কেউ যাতে না করেন তার জন্য সতর্ক করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications