ছবি : অবিরাম তুষারপাতে স্তব্ধ কাশ্মীরের জনজীবন
শ্রীনগর, ৩ জানুয়ারি: প্রবল তুষারপাতে কার্যত স্তব্ধ কাশ্মীরের জনজীবন। রাস্তা, ঘরবাড়ি ঢেকে গিয়েছে পুরু বরফের চাদরে। সঙ্গে হাড়কাঁপানো ঠান্ডা বাতাস বইছে অবিরাম।
গত কয়েকদিন ধরে উত্তর ভারতে ক্রমশ নামছে তাপমাত্রা। ফলে বাদ যায়নি কাশ্মীরও। ইতিমধ্যে শ্রীনগর, কাজিগুন্দ, কার্গিল, বাটোট ঢেকে গিয়েছে সাদা বরফে। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। বানিহাল সুড়ঙ্গপথ দিয়ে কাশ্মীরের সঙ্গে বাকি দেশের যোগাযোগ রক্ষার জন্য অবিরাম জমা বরফ সাফ করছেন সেনা জওয়ানরা। সমতল থেকে পণ্যবোঝাই ট্রাকের আনাগোনা কমে যাওয়ায় কাশ্মীর উপত্যকায় স্বাভাবিকভাবে জিনিসের দাম বেড়ে গিয়েছে। আবহাওয়া দফতরের বক্তব্য, অবিলম্বে এই পরিস্থিতি বদলের কোনও লক্ষণ নেই।

কাজিগুন্দে বরফঢাকা রাস্তা
বরফে রাস্তা আটকে বন্ধ পরিবহণ

শ্বেতশুভ্র অনন্তনাগ স্টেশন
বরফ ঠেলে কোনও রকমে চলছে ট্রেন

সর্বক্ষণ চলছে বরফ সাফাই
শ্রীনগরে বরফ পরিষ্কারের কাজে ব্যস্ত

কোকেরঙ্গ এলাকায় এক মেষপালক
বরফেই বেরিয়ে পড়েছেন মেষপালক












Click it and Unblock the Notifications