করোনা কমায় লাভবান এলআইসি! অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী ঘুরে দাঁড়ানো কীভাবে?
দেশে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কমেছে দৈনিক মৃত্যুর হার। তার ইতিবাচক প্রভাব পড়ল জীবনবিমার ক্ষেত্রেও। গত দুই বছরে করোনা গ্রাফ যখন ঊর্ধ্বমুখী ছিল, তখন ডেথ ক্লেমের পরিমাণ বেড়ে গিয়েছিল অনেকটাই। যদিও চলতি অর্থবর্ষের ত্রৈমাসিক রিপোর্টে স্বস্তি ফিরেছে এলআইসি আধিকারিকদের।

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক চিত্রে দেখা যাচ্ছে, ডেথ ক্লেমের সংখ্যা গত বছরের একই সময়কালের নিরিখে কমেছে প্রায় ২০ শতাংশ। যদিও তা ২০২০ সালের আগের পরিস্থিতির তুলনায় এখনও অনেকটাই বেশি। গত অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে যেখানে ডেথ ক্লেম সেটলমেন্টে ৭,১১১ কোটি টাকা এলআইসির ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, এবার সেটা কমে দাঁড়িয়েছে ৫,৭৪৩ কোটি টাকায়। এই তথ্য জানিয়েছেন এলআইসির চেয়ারম্যান এম আর কুমার। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ফলেই এমনটা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এলআইসির এগজিকিউটিভ ডিরেক্টর দীনেশ পন্থ জানিয়েছেন, করোনা অতিমারীর আগে ক্লেম রেটে স্থিতাবস্থা ছিল। যদিও করোনা সংক্রমণ বাড়ার ফলে গত দুই বছরে সেই ক্লেম রেট অনেকটাই বেড়ে গিয়েছিল। সেপ্টেম্বরের ৩০ তারিখ অবধি যে দ্বিতীয় ত্রৈমাসিক রয়েছে তাতে ক্লেম রেট আরও কমে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে বলে আশাবাদী তিনি। তবে পরিস্থিতি ২০২০-র আগের পরিস্থিতির মতো পর্যায়ে যেতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছে এলআইসি। অনেক ক্ষেত্রে দেরিতে ঘটনা জানানোর বিষয়টিও থাকে।
এলআইসি কর্তারা আশাবাদী, করোনা পরিস্থিতির যেভাবে উন্নতি হচ্ছে তাতে বছরখানেকের মধ্যে ক্লেম রেট কোভিড-পূর্ববর্তী সময়ের জায়গায় পৌঁছে যেতে পারে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এলআইসির লাভ বেড়ে ৬৮২.৮৮ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ব্যাক অব রেকর্ড প্রিমিয়াম ইনকামে গত বছর এই সময়কালে লাভের পরিমাণ ছিল ২.৯৪ কোটি টাকা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications