দেশের ব্যাঙ্কিং সেক্টরে পা রাখবে এলআইসি, কিনতে পারে ধুকতে থাকা এই ব্যাঙ্কের নিয়ন্ত্রক শেয়ার

আইডিবিআই ব্যাংকের নিয়ন্ত্রক অংশীদারি কেনার লক্ষ্যে এগোচ্ছে এলআইসি।

দেশের ব্যাঙ্কিং সেক্টরে পা রাখতে চলেছে এলআইসি। একটি সূত্রের খবর, ধুকতে থাকা আইডিবিআই ব্যাঙ্কের নিয়ন্ত্রক শেয়ার কিনতে চলেছে তারা। এই বিষয়ে ইতিমধ্যেই এলআইসি কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চেয়েও পাঠিয়েছে বলে জানা গিয়েছে। আইডিবিআই-এর শেয়ার কিনতে চাইলে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও বাধা থাকবে না তা বলাই বাহুল্য।

দেশের ব্যাঙ্কিং সেক্টরে পা রাখবে এলআইসি

এই মুহূর্তে এলআইসি-র হাতে আইডিবিআই ব্যাঙ্কের মাত্র ৮ শতাংশ শেয়ার আছে। জানা গেছে এর সঙ্গে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার বিনিময়ে বাড়তি ৪৩ শতাংশ শেয়ার কিনে, তাদের মোট শেয়ারের পরিমাণ ৫১ শতাংশে নিয়ে যেতে আগ্রহী তারা। এই মুহূর্তে ব্যাঙ্কটির সবচেয়ে বেশি শেয়ার আছে, কেন্দ্রীয় সরকারের হাতে। গত মে মাসেই সরকার আইডিবিআই ব্যাঙ্কের ৮৫.৯৬ শতাংশ শেয়ারের মালিক হয়েছিল।

সূত্রের খবর ইতিমধ্যেই এলআইসির বোর্ড কোনও ব্যাঙ্ক-এর নিয়ন্ত্রক পরিমাণ শেয়ার কেনার অনুমতি দিয়ে দিয়েছে। সরকারের তরফে অনুমতি এসে গেলেই বোর্ডের সামনে নির্দিষ্ট করে আইডিবিআই ব্যাঙ্কের নাম পেশ করা হবে। তবে সরকারের দিক থেকে অনুমতি আসতে সমস্যা হওয়ার কথা নয়।

সরকার নিজেদের হাত থেকে আইডিবিআই ব্যাঙ্কের শেয়ারের পরিমাণ কমাতেই চায়। এর জন্য কোয়ালিফায়েড ইনিস্টিটিউশনাল প্লেসমেন্ট থেকে শুরু করে বিভিন্ন উপায়ের কথা চিন্তা ভাবনা করা হচ্ছিল বলে জানা গিয়েছে। এর মধ্যে এলআইসির এই প্রস্তাব সরকার অবশ্যই গ্রহন করবে বলেই মনে করা হচ্ছে।

মে মাসে ব্যাঙ্কটিকে রক্ষা করতে সরকার ১০ হাজার ৬১০ কোটি টাকা ঢেলেছিল। এটাই এখন অবধি কোনও পাবলিক সেক্টর ব্যাঙ্কে সরকারের সর্ববৃহত লগ্নি। পর পর দুই আর্থিক বছরে বিশাল ক্ষতির মুখে পড়েছে আইডিবিআই ব্যাঙ্ক। ২০১৬-১৭ আর্থিক বছরে তাদের ক্ষতির পরিমাণ ছিল ৫১৫৮.১৪ কোটি টাকা। পরের আর্থিক বছরে তা আরও বেড়ে হয়েছে ৮২৩৭.৯৩ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+