Indian Railways: ডিব্রুগড় এক্সপ্রেসে LHB কোচই বাঁচিয়ে দিল বহু মানুষের প্রাণ, এই কোচে কি থাকে জানেন?
Indian Railways: ভয়াবহ দুর্ঘটনার কবলে ফের ভারতীয় রেল! লাইন থেকে ছিটকে গেল ডিব্রুগড় এক্সপ্রেস (Dibrugarh Express Derailed)। বাতানুকূল বগি সহ একাধিক কামরা ছিটকে কার্যত গিয়েছে। যার মধ্যে অন্তত তিনটি বগি গিয়ে পড়ে লাইনের পাশের নয়ানজুলিতে। এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অন্তত ২০ জন।
তবে কী কারণে এত বড় দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রেনের লোকো পাইলট জানিয়েছেন, দুর্ঘটনার আগে নাকি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরেই ঘটে যায় দুর্ঘটনা। পুরো বিষয়টি যদিও খতিয়ে দেখা হচ্ছে (Indian Railways) ।

Indian Railways: ডিব্রুগড় এক্সপ্রেস ছিল LHB কোচ
বলে রাখা প্রয়োজন, গোন্ডায় যে ট্রেনটি দুর্ঘটনার মুখোমুখি হয়, তাতে যে কোচটি ছিল তা হল এলএইচবি (LHB)। যার কারণে খুব বেশি প্রাণহানি ঘটেনি বলেই দাবি রেলের। এই লাল রঙের কোচের বৈশিষ্ট হল দুর্ঘটনার পর একটি কোচ অন্য কোচের উপর উঠে যায় না। তবে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। ভারতীয় রেলে এই মুহূর্তে দুই ধরনের কোচ ব্যবহার করা হয়। একটি হল ICF (Integral Coach Factory) এবং অন্যটি LHB (Linke Hofmann Busch)।
Rescue operation underway by SDRF after coaches of the Dibrugarh-Chandigarh Express derailed in Uttar Pradesh's Gonda.
— ANI (@ANI) July 18, 2024
"One person has died in the incident, 7 injured " says Pankaj Singh, CPRO, North Eastern Railway
(Pics source: SDRF Uttar Pradesh's 'X' handle) pic.twitter.com/guHlZmYA61
Indian Railways: LHB কোচ আসলে কী?
- ICF কোচের তুলনায় এই LHB কোচ অনেক বেশি ভালো এবং সুরক্ষিত।
- এলএইচবি কোচগুলি অ্যান্টিটেলিস্কোপিক ডিজাইনের মতো ডিজাইন করা হয়েছে। যার অর্থ একে অপরের সাথে ধাক্কা খায় না এবং সহজে পড়ে না এই কোচ।
- এই LHB কোচগুলি স্টেনলেস স্টিলের তৈরি করা হয়। যা কিনা দুর্ঘটনার সময় সহ্য করার ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। এছাড়াও এটি হালকা এবং বহন ক্ষমতা বাড়ায়।
- LHB কোচগুলির কাপলিং সিস্টেম দুই কোচের মধ্যে আপেক্ষিক গতি হ্রাস করে এবং দুর্ঘটনার ক্ষেত্রে এক কোচকে অন্য কোচের উপর উঠতে দেয় না।
- LHB কোচের গড় গতি 160 kmph এবং সর্বোচ্চ গতি 200 kmph
Indian Railways: ICF কোচ আসলে কী?
- ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টারি (ICF) কোচ লোহার তৈরি। আর এর কারণে ভারী হয়।
- এতে এয়ার ব্রেক ব্যবহার করা হয়। এছাড়াও, রেলওয়ের এর রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি।
- এই কোচে বার্থ সংখ্যা অনেক কম হয়। এই কোচে যাত্রার সময় কম্পন অনেক বেশি হয়
- এমনকি ট্রেনের গতির সঙ্গে সঙ্গে আওয়াজও অনেক বেড়ে যায়।
- দুর্ঘটনার সময় একটি বগি অন্যটির উপর চড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতে Dual Buffer সিস্টেম থাকে।
- ICF কোচেরও 18 মাসে একবার পর্যায়ক্রমিক ওভারহল প্রয়োজন। এর গড় গতি 70 কিমি প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ গতি 140 কিমি প্রতি ঘন্টা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications