সিআরপিএফ বাস লক্ষ্য করে গুলি লস্কর জঙ্গিদের, মৃত ৮ জওয়ান

শ্রীনগর, ২৬ জুন : ফের ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিহানা জম্মু ও কাশ্মীরে। পাম্পোরে শনিবার রাতে সিআরপিএফ জওয়ানদের বাস লক্ষ্য করে গুলি চালায় দুই জঙ্গি। এই হামলায় মৃত্যু হয়েছে ৮ জনের। আহত কমপক্ষে ২০ জন। যদিও জওয়ানদের পাল্টা গুলিতে পরে দুই জঙ্গিরও মৃত্যু হয়েছে। লস্কর-ই-তৈবা এই হামলার দায়স্বীকার করেছে।

এই নিয়ে এই মাসে তৃতীয়বার সেনাজওয়ানদের উপর হামলা চালাল আততায়ীরা।

সিআরপিএফ বাস লক্ষ্য করে গুলি লস্কর জঙ্গিদের, মৃত ৮ জওয়ান

সূত্রের তরফে জানানো হয়েছে যে বাসকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে সেই বাসে মোট ২৪ জন জওয়ান ছিলেন। লক্ষ্যভেদ অনুশীলন শেষ করে ক্যাম্পের দিকে ফেরার সময় অতর্কিতে হামলা চালায় লস্করের দুই জঙ্গি। ঘটনাটি ঘটেছে জম্মু-শ্রীনগর হাইওয়ের কাছে একটি ব্রিজের কাছে। রাস্তায় একটি মোড় আসায় জওয়ান ভর্তি বাসটি গতি কমাতেই হামলা চালায় জঙ্গিরা।

জম্মু-কাশ্মীর পুলিশের দাবি, আততায়ীরা পাকিস্তান থেকেই এসেছিল। কিন্তু প্রশ্ন উঠছে হামলার বিষয়ে আগে থেকে গোয়েন্দাদের তরফে সতর্ক করার পরেও কী করে এই ঘটনা ঘটে। অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগে জঙ্গি নাশকতা হতে পারে বলে আগেই দিল্লির গোয়েন্দা দফতর হামলা নিয়ে সতর্কবার্তা দিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+