ফের গ্রেফতার মোদীকে হত্যার চক্রান্তকারী, এবার ভুয়ো নথি রাখার অভিযোগ
প্রধানমন্ত্রী নরেন্দ্রকে হত্যার চক্রান্তকারী এক লস্কর-এ তৈবা সদস্যকে ফের গ্রেফতার করল পুলিশ। ভুয়ো নথি রাখার অভিযোগে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে
প্রধানমন্ত্রী নরেন্দ্রকে হত্যার চক্রান্তকারী এক লস্কর-এ তৈবা সদস্যকে ফের গ্রেফতার করল পুলিশ। ভুয়ো নথি রাখার অভিযোগে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। এর আগে ২০০২ সালে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু তারপর সে জামিন পেয়ে যায় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

ফারহান খানে নামে ওই সন্দেহভাজন লস্কর সদস্যকে ২০০২ সালে প্রথমবার দিল্লি থেকে গ্রেফতার করা হয়। সেসময়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৪ কেজি আরডিএক্স, ডিটোনেটর ও পিস্তল। ফারহান ও তার অন্য সঙ্গীরা গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষেছিল বলে অভিযোগ। এই দলটিই কয়েকজন সঙ্ঘ নেতার খুনেও অভিযুক্ত ছিল।
কিন্তু এই মামলায় সে জামিন পেয়ে যায়। কিন্তু ভুয়ো পাসপোর্ট ও পরিচয়পত্র সহ ফারহান ফের পুলিশের হাতে ধরা পড়েছে বলে জানা গিয়েছে। কুয়েত যাওয়ার জন্য এই ভুয়ো পাসপোর্ট সে আগেও ব্যবহার করেছে বলে জানতে পেরেছে পুলিশ। ফারহান আলির বিরুদ্ধে একটি জমি দখলের অভিযোগ ওঠায় ভুয়ো পাসপোর্টের বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই তাকে মুঘলপুরা থানা এলাকার বারাবিয়ান থেকে পুনরায় গ্রেফতার করা হয়।
ফারহান আলির বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কিছু ভুয়ো রেশন কার্ডও বাজেয়াপ্ত করেছে। এছাড়াও ভুয়ো ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য পরিচয়পত্রও তার বাড়িতে থেকে পাওয়া গিয়েছে, যা সবই ভুয়ো। আপাতত বিষয়টি নিয়ে ইন্টেলিজেন্স ব্যুরোর গোয়েন্দারা তাকে জেরা করছেন।












Click it and Unblock the Notifications