জঈশ নয়, উরি হামলার পিছনে হাত ছিল লস্কর ই তৈবা জঙ্গিদের, জানাল এনআইএ
উরি হামলার পিছনে জঈশ-ই-মহম্মদ জঙ্গিরা নয়, হাত ছিল লস্কর-ই-তৈবা জঙ্গিদের। জম্মু ও কাশ্মীরের হান্ডওয়ারাতেও যে জঙ্গি হামলা হয়েছিল সেখানেও লস্কর জঙ্গিরাই পিছনে ছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : উরি হামলার পিছনে জঈশ-ই-মহম্মদ জঙ্গিরা নয়, হাত ছিল লস্কর-ই-তৈবা জঙ্গিদের। জম্মু ও কাশ্মীরের হান্ডওয়ারাতেও যে জঙ্গি হামলা হয়েছিল সেখানেও লস্কর জঙ্গিরাই পিছনে ছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
এনআইএ জানিয়েছে, জঈশ ই মহম্মদ জঙ্গিরা নাগরোটা সেনা ক্যাম্পে হামলার পিছনে ছিল। সেই হামলায় ২ সেনা অফিসার ও ৫ জওয়ান শহিদ হন।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কাশ্মীরের উরির সেনা ছাউনির ডোগরা রেজিমেন্টের ১০ নম্বর প্রশাসনিক বেসে ৪ জঙ্গি হামলা চালায়। ঘটনায় ১৯ জওয়ান শহিদ হন। সেই হামলা পাকিস্তানে থাকা জঈশ জঙ্গিরা চালিয়েছিল বলে মনে করা হয়েছিল।
এই ঘটনার কিছুদিন পরই সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা। সীমান্তের কাছাকাছি থাকা জঙ্গি লঞ্চ প্যাডগুলিকে গুড়িয়ে অনেক জঙ্গিকে খতম করে ফেরত আসে ভারতীয় সেনা।












Click it and Unblock the Notifications