সেনাবাহিনীর অভিযান, কুলগাঁও-এ সংঘর্ষে নিহত লেফট্যানান্ট ওমর ফায়াজের হত্যাকারী

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিহত হল লস্কর-ই-তৈবা জঙ্গি ইসফাক পাডার। শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও-এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিহত হল লস্কর-ই-তৈবা জঙ্গি ইসফাক পাডার। শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও-এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এবছরের মে মাসে লেফট্যানেন্ট ওমর ফায়াজের হত্যার ঘটনায় অন্য়তম অভিযুক্ত ছিল এই জঙ্গি।

সেনাবাহিনীর অভিযান, কুলগাঁও-এ সংঘর্ষে নিহত লেফট্যানান্ট ওমর ফায়াজের হত্যাকারী

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কুলগাঁও-এর যারিপোরায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে সেনা। মৃত জঙ্গির কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে, ভারতীয় সেনার নর্থদার্ন কমান্ড।

কুলগাঁও-এর সিনিয়র পুলিশ সুপার শ্রীধর পাটিল জানিয়েছেন, ওমর ফায়েজের হত্য়ার ঘটনায় ইসফাকের জড়িত থাকার প্রমাণ তাঁর পেয়েছেন।

এই বছরের মে মাসে সোপিয়ানের হারমেইন-এ একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ওমর ফায়েজ। সেখান থেকে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+