করোনা ভাইরাসে আক্রান্ত হাঁপানি রোগীদের মৃত্যুর ঝুঁকি কম, দাবি নতুন সমীক্ষার
করোনা ভাইরাসে আক্রান্ত হাঁপানি রোগীদের মৃত্যুর ঝুঁকি কম, দাবি নতুন সমীক্ষার
হাঁপানি নেই এমন রোগীদের তুলনায় যে সব হাঁপানি রোগীরা করোনা ভাইরাসে আক্রান্ত তাঁদের হাসপাতালে ভর্তির কোনও উচ্চ ঝুঁকি নেই বা কৃত্রিমভাবে শ্বাস নেওয়ারও প্রয়োজন নেই। এমনটাই জানিয়েছে নতুন সমীক্ষা। সমীক্ষায় এও জানা গিয়েছে যে এই সংক্রমণে তুলনামূলকভাবে কম হাঁপানি রোগীর মৃত্যু হয়।

হাঁপানি ও হাঁপানি নেই এমন রোগীদের নিয়ে গবেষণা
বোস্টন হেলথ্কেয়ার সিস্টেমের গবেষকরা এই গবেষণায় ৫৬২ জন হাঁপানি রোগী যাঁদের করোনা ভাইরাস হয়েছে এবং একই বয়সের হাঁপানি নেই এমন কোভিড-১৯ হয়েছে ২,৬৮৬ জন রোগীর ওপর পরীক্ষা করা হয়েছে। এই দুই দলের থেকে সম অনুপাতে রোগীদের (১৮ শতাংশ থেকে ২১ শতাংশ) হাসপাতালে ভর্তি করা হয় এবং দুই দলের রোগীদেরই সমানভাবে যান্ত্রিক ভেন্টিলেটরে (হাঁপানি দলের ৩ শতাংশ বনাম ৪ শতাংশ) রাখা হয়েছিল।

হাঁপানি রোগীদের কম মৃত্যু হয়
হাঁপানি রোগীদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই রোগে আক্রান্ত হয়ে ৭০ শতাংশের কম রোগীর মৃত্যু হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে যে গুরুতর হাঁপানিতে ভোগা ৪৪ জন রোগীর কেউই মারা যাননি।

কারণ এখনও অজানা
গবেষকরা বলেছেন, ‘যদিও এই গবেষণাগুলির অন্তর্নিহিত কারণগুলি এখনও জানা যায়নি, তবে গুরুত্বপূর্ণ বিবেচনায় সম্ভাব্য জৈবিক প্রক্রিয়া এবং হাঁপানির ওষুধের সম্ভাব্য প্রতিরক্ষামূলক প্রভাব অন্তর্ভুক্ত (কর্টিকোস্টেরয়েডস)।'

করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি হাঁপানি রোগীদের
করোনা ভাইরাস রোগের কবলে গোটা বিশ্ববাসী নাজেহাল। একবার সংক্রমণ দেখা দিলে তা আবারও হওয়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে। সমীক্ষায় বলা হয়েছে, যাঁদের হাঁপানির সমস্যা রয়েছে, তাঁদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। তবে এই রোগের ক্ষেত্রে যেহেতু ইনহেলার ব্যবহার করা বাধ্যতামূলক তাই সেভাবে কৃত্রিমভাবে অক্সিজেন নেওয়ার প্রয়োজন পড়ে না। আসলে হাঁপানি হলে বুকে ব্যাথা এং শ্বাস নিতে সমস্যা হয় যা করোনা ভাইরাসের প্রাথমিক উপসর্গ। তবে নতুন সমীক্ষার ফল অন্তত হাঁপানি রোগীদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।












Click it and Unblock the Notifications