বিয়েবাড়িতে চিতাবাঘ, হুলুস্থুলু মোরাদাবাদে
মোরাদাবাদ, ২৫ ডিসেম্বর : বিয়ের আসরে মোটেই আমন্ত্রণ ছিল না তার। আর তার আসাতেই একেবারে হৈচৈ পড়ে গেল। তিনি হলেন একটা জলজ্যান্ত চিতা বাঘ। ঘটনাটি ঘটেছে মোরাদাবাদের ঠাকুরদ্বারায়।
বিয়ের আসর তখন জমে উঠেসে পুরোদম। হটাৎ বরবাবাজি দেখতে পেলেন দূরে কি যেন একটা চকচক করছে। কৌতুহলবশত একটু কাছে যেতেই চক্ষু ছানাবড়া পাত্রের। এযে বিশালকায় এক চিতাবাঘ। বিষয়টি বুঝতে পেরেই বিয়ের মন্ডপ ছেড়ে একেবার ছুট্টে বেরিয়ে গেলন তিনি। পিছন পিছন দৌড়ল বরপক্ষও।

পরে কনেপক্ষ লাঠি, রড, পটকা ফাটিয়ে কোনমতে ওই চিতাবাঘকে তাড়া করতে করতে মন্ডপের বাইরে বের করে দিয়ে আসে। তারপর ফের ডেকে আনা হয় পাত্র ও বরপক্ষকে। তারপরে শুরু হয় বিয়ের অনুষ্ঠান।
চিতাবাঘটি কীভাবে লোকালয়ে ঢুকে পড়ল তা নিয়ে বনদফতরের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে। ওই চিতাবাঘটি ধরার জন্য বনদফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রথমবার নয়স, এর আগেই স্কুলের হস্টেলে একটি চিতাবাঘকে দেখা গিয়েছিল।












Click it and Unblock the Notifications