দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে চিতাবাঘ? শপথের সময় রহস্যময় প্রাণীর ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি ভবনে চিতাবাঘ না কী অন্য কোন প্রাণী? এই কথা নিয়ে এখন জোর চর্চা চলছে। রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে এই ধরনের কোনও পশু থাকে! এই কথা আগে শোনাও যায়নি। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানেই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

রবিবার রাষ্ট্রপতি ভবনে কড়া নিরাপত্তা বলয় ছিল। কোন মাছিও গলতে পারবে না সেখান থেকে। তিন বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশের রাষ্ট্রনায়করা সেখানে উপস্থিত দেশের। নামী শিল্পপতিরা, অভিনেতারাও হাজির। আট হাজার অতিথি উপস্থিত ছিলেন গতকাল।

rashtrapati bhawan

তবে তার মধ্যে এখন এই একজন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যে ভিডিও ক্লিপ ভাইতাল, সেটি ঘিরে চলছে জোর চর্চা। যদিও এই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে ওই রহস্যময়ী প্রাণী। রাষ্ট্রপতি ভবনের গ্র্যান্ড প্রাঙ্গণে তার উপস্থিতি কি সত্যি?

অনুষ্ঠানের একটি ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের তীক্ষ্ণ চোখ দিয়ে একটি প্রাণীকে লক্ষ্য করেছেন। রাষ্ট্রপতি ভবনের করিডোরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে সেটিকে। কী সেই প্রাণী?

বিজেপি সাংসদ দুর্গা দাস শপথগ্রহণের পর সই করছিলেন। মঞ্চে চেয়ারে বসে অফিসিয়াল প্রক্রিয়া চালাচ্ছিলেন। তারপর তিনি উঠে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর কাছে যান। তাঁরা একে অপরকে হাত জোড় করে নমস্কার করেন। আর তখনই পিছনে দেখা যায় ওই প্রাণীকে।

চিতাবাঘের আদলে থাকা ওই প্রাণীটিকে এক ঝলক দেখা গিয়েছে। উপরের অংশ দিয়ে সেটি স্পষ্ট হেঁটে বেরিয়ে যায়। আর এই ঘটনা নিয়েই শুরু হয়েছে চর্চা। সেটি কি চিতা বাঘ? না কী বিড়াল? না কী কুকুর? এই ভিডিওর অংশই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সেটি যদি সত্যিই চিতাবাঘ হয়! তাহলে সেটি কীভাবে সেখানে এল? সেই নিয়ে প্রশ্ন উঠেছে।
এই খবর লেখা পর্যন্ত সরকারিভাবে কোনও কথা এই বিষয়ে বলা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+