নাসিকে মুখোমুখি বেড়াল ও চিতাবাঘ, তারপর কি হল জানতে হলে দেখে নিন এই ভিডিও

নাসিকে মুখোমুখি বেড়াল ও চিতাবাঘ, তারপর কি হল জানতে হলে দেখে নিন এই ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এমন সব ভিডিও দেখতে পারি যা হয়ত সামনে থেকে দেখার সৌভাগ্য আমাদের হয়ে ওঠে না। নেট দুনিয়ায় প্রায়ই বিভিন্ন পশু–পাখির ভিডিও ভাইরাল হতে দেখা যায়। যার মধ্যে কোনওটা হয়ত ভয়ঙ্কর আবার কোনওটা হয়ত মজাদার। এবার তেমনই একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে যেখানে এক চিতাবাঘের মুখোমুখি হয়েছে একরত্তি বেড়াল। জানা গিয়েছে এই দুই প্রাণী একটি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। এই ঘটনার ভিডিওটি মহারাষ্ট্রের নাসিকের।

নাসিকে মুখোমুখি বেড়াল ও চিতাবাঘ, তারপর কি হল জানতে হলে দেখে নিন এই ভিডিও


ফরেস্টের ডেপুটি কনজারভেটর (‌পশ্চিম, নাসিক ডিভিশন)‌ পঙ্কজ গর্গ জানিয়েছেন যে বেড়ালটিকে তাড়া করতে গিয়ে চিতাবাঘটি কুয়োয় পড়ে যায়। ভিডিওতে দেখা গিয়েছে, বেড়ালটিকে তাড়া করতে গিয়ে কুয়োর জলে পড়ে যায় বাঘটি। বেড়ালের দিকে এগোতে থাকে বাঘটি। তবে বেড়ালটিরও সাহস কম নয়। চিতাবাঘটির সামনে রীতিমতো রুখে দাঁড়ায় সে। এরপর ওই দুই প্রাণীকে খেলা করতেও দেকা গিয়েছে ভিডিওটিতে। ভিডিও পোস্ট করে জানানো হয়েছে যে বননবিভাগের পক্ষ থেকে বেড়াল ও চিতাবাঘ উভয়কেই নিরাপদে উদ্ধার করে আবার জঙ্গলে ছেড়ে দেওআ হয়েছে।

এই ঘটনাটি ঘটেছে কঙ্কোরি গ্রামে, সিন্নার তালুকের অন্তর্গত। যেখানে শনিবার রাতে একটি বেড়ালকে তাড়া করতে গিয়ে কুয়োর জলে পড়ে যায় টিতাবাঘটি। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে ২৫–৩০ ফিট গভীর কুয়ো থেকে রবিবার সন্ধ্যায় বন বিভাগ ক্রেনের মাধ্যমে দুই পশুকেই উদ্ধার করে। তবে বেড়ালের মুখোমুখি হওয়ার সময় চিতাবাঘটি তার কোনও ক্ষতি করেনি। পরে বাঘটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। পশুদের উদ্ধারের রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত অধিকাংশ নেটিজেনই জানতে চেয়েছেন বেড়ালটার কি হল। ভিডিওটি বড্ড ছোট শেষ পরিণতি দেখার জন্য।

তবে এখানেই শেষ নয়, নেটিজেনরা বিভিন্ন প্রশ্নের উত্তরই জানতে চেয়েছেন। ১৬ সেকেন্ডের ভিডিও নেটিজেনদের সন্তুষ্ট করতে পারেনি। ইতিমধ্যেই ১ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। চিতাবাঘ ও বেড়ালের কাণ্ড দেখে রীতিমতো হতবাক নেটাগরিকরা। তবে অনেকেই ভাবছেন যে সামনে বেড়ালকে পেয়ে বাঘ মহাশয় কেন ছেড়ে দিলেন?‌ গায়ে আঁচড় পর্যন্ত কাটলেন না?‌ নেট নাগরিকদের অনেকেই বলছেন আসলে চোখের সামনে বাঘ মশাই নিজেরই ছোট সংস্করণকে দেখে একটু অবাক হয়েছে তাই আর কিছুই করেনি পুচকে বেড়ালটিকে। আর বেড়ালও নিজের মনের জোর দেখিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+