Tipra motha ১৭ আসনে 'শেষ' করেছে বাম-কংগ্রেসের সম্ভাবনা! Tripura-এ প্রধান বিরোধীর অস্তিত্ব খোয়ানোর পথে CPIM
বলেছিলেন কিং মেকার হবেন। তা হতে না পারলেও ত্রিপুরায় এবারের মতো বাম-কংগ্রেসের যাত্রা ভঙ্গ করছেন তিপ্রো মোথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর বিক্রম মাণিক্য দেববর্মা। এখন বলছেন, গঠনমূলক বিরোধীর ভূমিকা পালনের কথা।
২০১৮-তে প্রবল বিজেপি হাওয়ায় ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান হয়েছিল। এরপর ৫ বছর গেরুয়া শাসন। মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছে সিপিআইএম তথা বামেরা। বিরোধী ভোট ভাগ হয়ে যাতে বিজেপির সুবিধা না হয় তার জন্য কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে। তারপরেও গতবারের থেকে ভোট কিছুটা বাড়াতে পারলেও, তিপ্রামোথাই সব আশা শেষ করে দিয়ে গেল। এমনই পরিস্থিতি এবার বিরোধী দলের মর্যাদা হারাতে বসেছে বাম-তথা সিপিআইএম।

ত্রিপুরায় দ্বিতীয় বৃহত্তম দল মোথা
এবারের বিধানসভা নির্বাচনের পরে ত্রিপুরায় দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মার তিপ্রামোথা। তারা ১৩ টি আসনে জিতেছে। তারা ৬০ টি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ৪২ টি আসনে। এরপর রয়েছে সিপিআইএম। তারা পেয়েছে ১১ টি আসন। কংগ্রেস পেয়েছে তিনটি আসন। আর শাসক বিজেপি একাই পেয়েছে ৩২ টি আসন। দলের সাফল্যের পরে সুপ্রিমো প্রদ্যোত মাণিক্য দেববর্মা জানিয়েছেন, তাঁর দল সিপিআইএম কিংবা কংগ্রেসের সঙ্গে যাবে না। তাঁরা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন।

ধনপুরে হারিয়েছে সিপিআইএম
এবার সিপিআইএম তথা বামেরা উল্লেখযোগ্য যেসব আসন হারিয়েছে তার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ধনপুর অন্যতম। এই ধনপুর থেকে জিতেই ১৯৯৮ সাল থেকে ২০১৮ পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। তারপর ২০১৮-র নির্বাচনেই তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু এবার বিজেপির প্রতিমা ভৌমিকের কাছে হেরে গিয়েছেন সেখানকার সিপিআইএম প্রার্থী।

বাম-কংগ্রেস ধাক্কা খেয়েছে উপজাতি-সংরক্ষিত আসনে
বাম-কংগ্রেস জোট এবারে ধাক্কা খেয়েছে উপজাতি সংরক্ষিত আসনে। ত্রিপুরায় উপজাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ২০। এর মধ্যে ১০ টিতে জয় পেয়েছে তিপ্রা মোথা। এই আসনগুলিতে তারা বড় ব্যবধানে জয় পেয়েছে। তবে ভোটের আগে কিং মেকার হওয়ার যে দাবি মোথা করেছিল, বিজেপির সংখ্যাগরিষ্ঠতায় আর তার হতে পারছে না।

১৭ আসনে তিপ্রা মোথা 'শেষ' করেছে বাম-কংগ্রেসকে
১) মোহনপুর জয়ের ব্যবধান ৯০৭৫, সেখানে মোথা পেয়েছে ১২২৭৮
২) খয়েরপুর জয়ের ব্যবধান ৪১১০, সেখানে মোথা পেয়েছে ৫১৪৭
৩) মজলিশপুর জয়ের ব্যবধান ৫১৭২, মোথা পেয়েছে ৬৯৯৬
৪) কমলাসাগর জয়ের ব্যবধান ১৭৪৪, মোথা পেয়েছে ২৩১১
৫) ধনপুর জয়ের ব্যবধান ৩৫০০, মোথা পেয়েছে ৮৬৭১
৬) কল্যাণপুর জয়ের ব্যবধান ৯২২, মোথা পেয়েছে ১১২৯০
৭) তেলিয়ামুড়া জয়ের ব্যবধান ৪২৫২, মোথা পেয়েছে ৮৯০৪
৮) কাকড়াবন জয়ের ব্যবধান ৫০৫১, মোথা পেয়েছে ৫৮৯৬
৯) রাজনগর জয়ের ব্যবধান ১৪৫২, মোথা পেয়েছে ২২৩৫
১০) মনুতে জয়ের ব্যবধান ৭৪৭, মোথা পেয়েছে ১৩৬৫০
১১) অমরপুর জয়ের ব্যবধান ৪৫৯৪, মোথা পেয়েছে ৮১১৬
১২ ) কমলপুর জয়ের ব্যবধান ৫২৬০, মোথা পেয়েছে ৭৫৩৪
১৩) সুরমা জয়ের ব্যবধান ৪৮৪৮, মোথা পেয়েছে ১১৪৬৭
১৪) পাবিয়াছড়া জয়ের ব্যবধান ৪০৮, মোথা পেয়েছে ৪৩৩১
১৫) চন্ডীপুর জয়ের ব্যবধান ৫৭৭, মোথা পেয়েছে ৫৩৭৯
১৬) বাগপাশা জয়ের ব্যবধান ১৪৬১, মোথা পেয়েছে ২২৮১
১৭) পানিসাগর জয়ের ব্যবধান ২৪৯৮, মোথা পেয়েছে ৭৬১২
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications