কর্নাটক নির্বাচনে ছন্নছাড়া বাম শিবির! কংগ্রেসকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা
আসন্ন কর্নাটক নির্বাচনে বামদল সিপিআই ২১৫ টি আসনে কংগ্রেসকে নিঃশর্ত সমর্থনের কথা জানিয়েছে। দলীয় এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিজেপিকে পরাস্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। প্রসঙ্গত কর্নাটক বিধানসভায় আসন সংখ্যা ২২৪। সিপিআইএমও কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সিপিআই কর্নাটক বিধানসভা নির্বাচনে সাত প্রার্থী দিয়েছে। এই বামদলের তরফে বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় কংগ্রেস প্রার্থীদের সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অভিযোগ রাজ্য সরকার মূল্যবৃদ্ধি, বেকারি, দুর্নীতিকে আড়াল করতে সাম্প্রদায়িক ও বিভেদের বীজ বপন করছে বর্তমান বিজেপি সরকার।

সিপিআই-এর বিবৃতিতে বলা হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে হাং অ্যাসেম্বলি এড়ানোও গুরুত্বপূর্ণ বিষয়। কেননা সেই পরিস্থিতি তৈরি হলে আয়কর-ইডি এবং পেশি শক্তি দিয়ে বিজেপি ফের ঘোড়া কেনাবেচা করবে বলেই মনে করে তারা।
তবে বলে রাখা ভাল কর্নাটকে ছন্নছাড়া বাম শিবির। একদিকে সিপিআই যেমন নিজেদের কয়েকটি আসন রেখে বাকি আসনে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন, অন্যদিকে জেডিএস আবার সিপিআইএমকে আসন ছাড়ার কথা জানিয়েছে। কর্নাটকে বিজেপি ও কংগ্রেস ছাড়া তৃতীয় শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে জেডিএস।

সিপিআই রাজ্যের সেসব আসনে প্রার্থী দিয়েছে, সেগুলি হল মুদিগেরে, আলন্দ, জেওয়ারগি, কুদলাগি, কেডিএফ, সিম এবং মাদিকেরি। সিপিআই মেলুকোটে সর্বোদয় কর্নাটক পার্টির প্রার্থীকে এবং বাগেপল্লিতে সিপিআইএম প্রার্থীকে সমর্থ করার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ২১৫ টি আসনে তারা কংগ্রেসকে সমর্থন করবে।
অন্যদিকে জেডিএস জানিয়েছে, তারা সিপিআইএম এবং আরপিআই-কে তিনটি করে আসনে সমর্থন করবে। জেজিএস যে তিনটি আসনে সিপিআইএমকে সমর্থন করবে, সেগুলি হল গুলবর্গা গ্রামীন, বাগেপল্লি এবং কেআর পুরম। অন্যদিকে সিভি রকম নগর, বিজয়নগর এবং মহাদেবপুরায় তারা আরপিআইকে সমর্থন করবে।

বিজেপির টিকিট না পেয়ে দলে যোগ দেওয়া আয়ানুর মঞ্জুনাথকে শিবমোগা থেকে টিকিট দিয়েছে জেডিএস। মুদিগেরে থেকে জেডিএস টিকিট দিয়েছে সাংসদ কুমারস্বামীকে। তিনি বিজেপির টিকিট না পেয়ে জেডিএস-এ যোগ দিয়েছিলেন। প্রসঙ্গত কর্নাটকে ইতিমধ্যে মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। নির্বাচন হবে ১০ মে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications