ভ্যাকসিন নিলেই লাকি ড্র-এ মিলনে LED টিভি, ফ্রিজ, অভিনব উদ্যোগ ভাতিন্দার হাসপাতালে
ভ্যাকসিন নিলেই লাকি ড্র-এ মিলনে LED টিভি, ফ্রিজ, অভিনব উদ্যোগ ভাতিন্দার হাসপাতালে
ভ্যাকসিন নেওয়ার বিষয়ে মানুষের আগ্রহ বাড়াতে দারুণ উদ্যোগ নিল পঞ্জাবের ভাতিন্দার একটি হাসপাতাল। কিশোরি রাম হাসপাতালে কোভিড ভ্যাকসিন নিতে এলেই মিলছে কুপন। যেখানে লাকি ড্রএর মাধ্যমে এলইডি টিভি, ফ্রিজ সহ অন্য অনেক পুরষ্কারই জিততে পারেন ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা।

কারা দিচ্ছে এই পুরষ্কার?
সংবাদমাধ্যমের খবর নবজীবম ওয়েলফেয়ার সোসাইটির সাহায্যে এই হাসপাতালটিতে কোভিড রোগীদের দ্বিতীয় স্তরের চিকিৎসা দেওয়া হয়৷ এবার ফ্রি ভ্যাকসিনেশন শুরু করেছে হাসপাতালটি৷ আশেপাশের এলাকার মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে সচেতনতা ও আগ্রহ বাড়ানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষই এই উদ্যোগের কথা ভাবেন। এই উদ্যোগের কথা সামনে আসার পর অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। এলাকার একটি বড় সোনা দোকান রঞ্জিৎ জুয়েলার্সের লাকি ড্রয়ের জন্য পুরস্কার হিসেবে ৪৩ ইঞ্চির এলইডি টিভ ও একটি ফ্রিজ দেওয়ার কথা ঘোষণা করেছে৷
এই উদ্যোগ ভ্যাকসিনেশনের গতিকে কতটা বাড়িয়েছে?
হাসপাতালের চিকিৎসক ডক্টর ভিট্টল গুপ্তা জানিয়েছেন, '২৩ এ জুন থেকে ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের ফ্রি গিফট দেওয়া হচ্ছে৷ এর পাশাপাশি লাকি ড্রয়ের কুপনও দেওয়া হচ্ছে। যেখানে দশজন পুরস্কার পাবেন৷ ৪ জুলাই এই লাকি ড্র এর ফল ঘোষণা হবে৷' এই উদ্যোগ এলাকাতে ভ্যাকসিনেশনের গতিকে বাড়িয়েছে, বুধবার প্রায় ১২১ জন মানুষ ভ্যাকসিন নিয়েছেন কিশোরি রাম হাসপাতালে এসে৷ এমনটাই জানিয়েছেন ডঃ গুপ্তা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications