মোদীকে ছাপিয়ে যাবেন যোগী, আমেথিতে বার্তা দিলেন অমিত শাহ

বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর ওপর ভরসা রাখুন। কখনই হতাশ হবেন না। উত্তরপ্রদেশের আমেথিতে দলীয় সভায় এমনটাই মন্তব্য করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর ওপর ভরসা রাখুন। কখনই হতাশ হবেন না। উত্তরপ্রদেশের আমেথিতে দলীয় সভায় এমনটাই মন্তব্য করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

সমাবেশ থেকে রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ।

মোদীকে ছাপিয়ে যাবেন যোগী, আমেথিতে বার্তা দিলেন অমিত শাহ

২০২২ সাল নাগাদ উন্নয়নের নিরিখে উত্তরপ্রদেশ গুজরাতের থেকেও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। তিন বছরের মোদী শাসনকালে ১০৬ টি প্রকল্প আনা হয়েছে বলে সমাবেশে দাবি করেছেন বিজেপি সভাপতি। কী ভাবে তা গুণবেন, তা হয়ত রাহুল গান্ধীও জানেন না বলেন না বলেও কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, তাঁরা দেশকে এমন একজন প্রধানমন্ত্রী দিয়েছেন, যিনি বলতে পারেন। এর আগে ভারতের সব প্রধানমন্ত্রীরা শুধুই শুনে গিয়েছেন।
রাহুল গান্ধীকে তিনি কংগ্রেসের শাহজাদা বলে কটাক্ষ করেন। অমিত শাহ বলেন, মোদী ৩ বছরের হিসেব চাইলে, আমেথির মানুষ আপনার তিন প্রজন্মের জবাব চায়।

সভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও। গান্ধী পরিবারকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এই পরিবার শুধুমাত্র আমেথির কথাই চিন্তা করে গিয়েছে বলে মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। আমেথির উন্নয়নের সঙ্গে সঙ্গে পুরো উত্তরপ্রদেশের উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। কংগ্রেস সহ সভাপতির আমেথি সফরের তিন দিনের মধ্যেই বিজেপির এই কর্মসূচি। ২০১৪ সালে আমেথিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে পার্থী ছিলেন এই স্মৃতি ইরানি।
এদিকে, স্থানীয় কংগ্রেস নেতা জং বাহাদুর সিং সোমবার বিজেপিতে যোগ দেন। কংগ্রেসে যোগ দেওয়ার আগে তিনি ২০০৩-২০০৭ পর্যন্ত বিএসপির বিধায়ক চিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+