গোপাচারের অভিযোগে ঝাড়খণ্ডে গত ৬ বছরে গ্রেফতার ৫৩ জন
কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকে গোটা দেশে গোরু পাচার নিয়ে কড়া পদক্ষেপ বেড়েছে। উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্য প্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্য গো পাচারের অভিযোগে গণপিটুনির ঘটনাও বেড়েছে।
কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকে গোটা দেশে গোরু পাচার নিয়ে কড়া পদক্ষেপ বেড়েছে। উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্য প্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্য গো পাচারের অভিযোগে গণপিটুনির ঘটনাও বেড়েছে। একটি রিপোর্টে জানা গিয়েছে শুধুমাত্র ঝাড়খণ্ডেই গোপাচারের অভিযোগে গত ৬ বছরে ৫৩ জনকে গ্রেফতার করেছিল পুলিস। যদিও পরে তাঁরা বেকসুর খালাস হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের খুন্তি গ্রামে কালান্তাত বার্লা নামে এক ব্যক্তিকে গোমাসংস বিক্রির অভিযোগে পিটিয়ে হত্যা করেছিল গ্রামবাসীরা। সেই ঘটনা জানার পর নিজেকে ভাগ্যবান বলেই মনে করেন বালি মুন্ডা। গোরু পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। কপালের জোরে বেঁচে গিয়েছিলেন গণপিটুনির হাত থেকে। নইলে বার্লার মতোই বেঘোরে প্রাণ যেত তাঁর। ৮৯ দিন কোর্টের চক্কর কাটার পর ১৪,০০০ টাকা ধার দেনা করে মামলা লড়েছেন তিনি। শেষে প্রমাণের অভাবে মামলাটি খারিজ হয়ে যায়।
ঝাড়খণ্ড জেলা আদালতে দেখা গিয়েছে ৫৩টি মামলা হয়েছে এই গোরু পাচার ও গো মাংস বিক্রি নিয়ে। তারমধ্যে ১৬টি মামলার মিমাংসা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মামলার কোনও প্রমাণ মেলেনি। ডিআইজি অমোল হোমকর জানিয়েছেন, বিচারাধীন মামলা নিয়ে কোনও মন্তব্য তিনি করবেন না। তবে ২২ তারিখে গণপিটুনিতে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতারের কথা তিনি জানিয়েছেন। আরও এক জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিস।
ছাড়া পাওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা জানিয়েছেন, জেলের পরিবেশে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর থেকে এখনও শরীর সুস্থ হয়নি।












Click it and Unblock the Notifications