বন্দে ভারত মিশনের তৃতীয় পর্যায়ে জেনে নিন বিভিন্ন রাজ্যের কোয়ারেন্টাইন নিয়মগুলি
বন্দে ভারত মিশনের তৃতীয় পর্যায়ে জেনে নিন বিভিন্ন রাজ্যের কোয়ারেন্টাইন নিয়মগুলি
বন্দে মাতরম মিশনের তৃতীয় পর্যায়ে এসে বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের প্রত্যাবর্তনের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য দেশের বিভিন্ন রাজ্যের কোয়ারেন্টাইন নিয়ম বিভ্রান্তি সৃষ্টি করেছে তাঁদের মধ্যে। সংযুক্ত বিমান নিয়ে বুকিং ও কোয়ারেন্টাইন বিধি নিয়ে যাত্রীদের প্রশ্নের উত্তর দিলেন নিউ ইয়র্কের ভারতের কনসুলেট জেনারেল।
১১ জুন থেকে ভারতে ফ্লাইট বুক করতে ইচ্ছুক লোকেদের কনসুলেটে বিমান বুকিং করতে হবে। যে সব যাত্রীরা নিজেদের রাজ্য থেকে সরাসরি বিমান ধরতে পারছেন না, তাঁরা দিল্লি থেকে বিমানে উঠতে পারবেন। যদিও কেন্দ্রের নিয়ম অনুসারে যাত্রীদের তাঁদের রাজ্যে কোয়ারেন্টাইনে থাকতে হবে। আন্তর্জাতিক যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ছাড়া কোনও অবস্থাতেই দেশীয় যাত্রীদের সঙ্গে তাঁরা মিশতে পারবেন না। এছাড়াও যাত্রীরা তাঁদের নিজের রাজ্য থেকে সংযুক্ত বিমানে উঠতে পারবেন না। শুধুমাত্র বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকা যাত্রীরাই একমাত্র এই সুবিধা পাবেন। তবে যদি এটা ফিডার বিমান হয় তবেই যাত্রীরা সংযুক্ত বিমান ধরতে পারবেন। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার ওয়েবসাইটে যাত্রীদের জন্য সবিস্তারে সমস্ত নিয়ম উল্লেখ করা রয়েছে। এছাড়াও যাত্রীদের বিভিন্ন রাজ্যের কোয়ারেন্টাইন বিধি ও প্রবেশের পাস সম্পর্কেও মাথায় রাখতে হবে। বিভিন্ন রাজ্যের আন্তর্জাতিক যাত্রীদের জন্য রইল কিছু নিয়ম।

দিল্লি
আন্তর্জাতিক যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক ও সাতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সরকারি কোয়ারেন্টাইন সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে এবং হোটেলে কোয়ারেন্টাইন সুবিধা পেতে হলে তার জন্য টাকা খরচ করতে হবে। এছাড়াও উপসর্গ নেই এমন যাত্রীদের বাড়িতে সাতদিনের জন্য স্ব-পর্যবেক্ষণে থাকা বাধ্যতামূলক। যাত্রীদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক।

অন্ধ্র প্রদেশ
বিমানের টিকিট কেনার আগে যাত্রীদের নিজেদের নথিভুক্ত করতে হবে স্পন্দন অ্যাপে। উপসর্গ রয়েছে যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে, তাঁদের বিমানবন্দরে আসার সঙ্গে সঙ্গে পরীক্ষা করা হবে। সাতদিন পর তাঁদের ফের পরীক্ষা করা হবে এবং যদি রিপোর্ট নেগেটিভ আসে তবে তাঁরা আরও সাতদিন কোয়ারেন্টাইনে থাকার পর মুক্তি পাবেন।

কর্নাটক
এই রাজ্যে ভ্রমণকারীদের কর্নাটক সরকারের সেবা সিন্ধু পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। ভ্রমণকারীদের বাধ্যতামূলকভাবে ‘কোভিড-১৯: কর্নাটক থেকে অন্য দেশে ভ্রমণ' ফর্ম পূরণ করতে হবে, যেখানে তাঁদের জিজ্ঞাসা করা হবে যে তাঁরা সরকারের কোয়ারেন্টাইনে ছিলেন কিনা এবং তা কতদিন।

তামিলনাড়ু
তামিলনাড়ুতে ভ্রমণকারী সকল যাত্রীকে রাজ্যের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে টিএন ই-পাসের জন্য আবেদন করতে হবে। বাড়িতে পর্যাপ্ত সুবিধা থাকলে যাত্রীরা ১৪দিনের জন্য সেখানেই কোয়ারেন্টআইনে থাকতে পারেন। যদি তা না থাকে তবে রাজ্যের কোয়ারেন্টাইন সুবিধার জন্য তাঁকে অর্থ খরচ করতে হবে।

মহারাষ্ট্র
সব যাত্রীদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে এবং বিমানবন্দরে স্ব-ঘোষণা করতে হবে। ১৪ দিনের বাড়িতে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

কেরল
প্রবাসী প্রত্যাবাসনকারীরা এখন ১৪ দিনের জন্য তাঁদের বাড়িতে পর্যবেক্ষণে থাকতে পারবেন, কারণ রাজ্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বিধিমালা সংশোধন করেছে। যাত্রীদের বিমানের টিকিট পাওয়ার আগে তাঁদের কোভিড১৯জাগরাথা ডট কেরল ডট এনআইসি ডট ইনে নথিভুক্ত করতে হবে এরপর এই ওয়েবসাইটেই ই-পাসের জন্য আবেদন করতে হবে।

উত্তরপ্রদেশ
আন্তর্জাতিক যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার পর সাতদিনের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ আসার পরই তাঁরা বাড়ি ফিরতে পারবেন।

পাঞ্জাব
সাতদিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে আন্তর্জাতিক যাত্রীদের, কোভিড-১৯ পরীক্ষার পর এবং রিপোর্ট নেগেটিভ আসার পরই বাড়ি যাওয়ার অনুমতি মিলবে। তার আগে যাত্রীদের কোভা পাঞ্জাব অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে।

জম্মু–কাশ্মীর
বাধ্যতামূলক কোভিড পরীক্ষা ও ১৪দিনের কোয়ারেন্টাইন। রিপোর্ট নেগেটিভ আসলে তবেই বাড়ি যাওয়ার ছাড়পত্র মিলবে।

ওড়িশা
১৪ দিনের বাড়িতেই কোয়ারেন্টাইন

পশ্চিমবঙ্গ
এ রাজ্যে ঢোকার আগে যাত্রীদের স্ব-ঘোষণা করতে হবে ফর্মে যে গত দু'মাসে তাঁদের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েনি। স্বাস্থ্য পরীক্ষা করতে হবে সব যাত্রীদের এবং উপসর্গ নেই যাত্রীরাই বিমানে চড়তে পারবে। সন্ধান অ্যাপে নাম নথিভুক্ত করার পাশাপাশি ১৪দিনেক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

গুজরাত
সুরাতে নামার আগে যাত্রীদের সুরাত মিউনিসিপ্যাল সরকারের ওয়েবসাইটে নথিভুক্ত করতে হবে। ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূক।

গোয়া
আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে টেস্টিং বাধ্যতামূলক। রিপোর্ট না আসা পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।












Click it and Unblock the Notifications