Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৭৪তম স্বাধীনতা দিবস! স্মৃতির পাতায় ভারতের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের ভুলতে বসা বীর বিপ্লবীরা

৭৪তম স্বাধীনতা দিবস! স্মৃতির পাতায় ভারতের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের ভুলতে বসা বীর বিপ্লবীরা

করোনা আবহেই ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপনের পথে ভারত। এদিকে মহামারীর জেরে একাধিক বিধিনিষেধ জারি রয়েছে দেশের সর্বত্রই। যার ফলে ১৫ই অগাস্টের অনুষ্ঠানে যে এবারে খানিক বেরঙীন হতে চলেছে তা বলাই বাহুল্য। এদিকে শুধু উত্সব বা উদযাপন নয় ১৫ই অগাস্ট প্রতিবছরই আমাদের মনে করায় স্বাধীনতা সংগ্রামের সেই ঐতিহাসিক মূহূর্ত গুলোর কথা। স্মৃতির পাতায় ফের প্রাণবন্ত হয়ে ওঠে ভগত সিং, রানী লক্ষ্মী বাই, ক্ষুদিরাম বসুদের সেই রক্তক্ষয়ী সংগ্রামের কথা। কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন অনেক নামই আছে যা ইতিহাসের পাতায় ক্রমশ বিলীন হতে বসেছে। আজ আলোচনা হোক তাদের নিয়েই।

অলুরি সিতারাম রাজু

অলুরি সিতারাম রাজু

দেশের অজানা বিপ্লবীদের কথা স্মরণ করলে প্রথমেই যার নাম আসে তিনি হলেন অলুরি সিতারাম রাজু। তিনি আবার মায়ানাম বীরুদু নামেও পরিচিত। ১৯২২ থেকে ১৯২৪ সালের মধ্যে সংঘটিত 'রাম্পা বিদ্রোহের' নেতৃত্ব দিয়েছিলেন অলুরি সিতারাম রাজু। ১৮৮২ সালে আসা মাদ্রাজ বন আইনের বিরুদ্ধে লড়াইয়ের পরেই তিনি বিখ্যাত হন।

বিরসা মুণ্ডা

বিরসা মুণ্ডা

এদিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা স্মরণ করলে প্রথমসারিতে যার নাম আসে তিনি হলেন আদিবাসী বিরসা মুণ্ডা। মুন্ডা উপজাতির অন্যম বড় মুখ ছিলেন ভারতের এই বীর বিপ্লবী। উনিশ শতকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে একাধিক লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বহু উপজাতি অঞ্চল যেমন তামার, খুন্তি, বান্দগাঁও এবং সরওয়াদায় লড়াইও করেছিলেন।

কমলাদেবী

কমলাদেবী

প্রতিটি যোদ্ধা সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণের সুযোগ পায় না তাই তাদের বছে নিতে হয় বিকল্প পন্থা। তাদেরই মধ্যে অন্যতম হলেন কমলাদেবী। দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির মাধ্যমে ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতেন এই ভারতীয় মহিয়সী। দেশের তাঁত, হস্তশিল্প, কুটির শিল্প এবং থিয়েটার গুলির মানোন্নয়নের জন্য দীর্ঘ সময় লড়াই করেছেন তিনি।

 তারা রানী শ্রীবাস্তব

তারা রানী শ্রীবাস্তব

ব্রিটিশ বিরোধী লড়াইয়ের অন্যতম অনুপ্রেরণা তারা রাণী শ্রীবাস্তব। চোখের সামনে স্বামীকে মরতে দেখেও হাল ছাড়নেনি এই বিহারের একরোখা মহিলা। পরবর্তীতে ব্রিটিশ পুলিশের চোখে চোখ রেখে স্বাধীনতার দাবিতে গ্রামবাসীদের জন্য মিছিলও করেছেন তিনি।

ভিকাজি কামা

ভিকাজি কামা

স্মতির পাতায় তলিয়ে যাওয়া স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম হলেন ভিকাজি কামা। তিনি কেবল স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেননি, ভারতে লিঙ্গসাম্যতার বিরুদ্ধেও একটানা আওয়াজ তুলে গেছেন। ১৯০৭ সালে জার্মানির স্টুটগার্টে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে তিনি ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন।

মাস্টারদা সূর্যসেন

মাস্টারদা সূর্যসেন

তরুণ বাঙালী বিপ্লবীদের কথা স্মরণ করলে প্রথমেই যাদের নাম আসে তিনিই হলেন মাস্টারদা সূর্যসেন। তার বিপ্লবী সংগ্রামের উপাখ্যান নিয়ে তৈরি ‘চিটাগং' ছবিটি ইতিমধ্যেই সারা দেশে সমাদৃত হয়েছে। বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে ব্রিটিশাসনামলে একটি বিপ্লবী দল গড়ে তুলেছিলেন তিনি। পরবর্তীতে এই বিপ্লই দলই চট্টগ্রাম অস্ত্রাগার লু্ণ্ঠনের মাধ্যমে গোটা দেশে একটা নতুন জাগরণ তোলে। যার নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা।

 কান্নেগন্তী হনুমানথু ও বেগমের হযরত মহল

কান্নেগন্তী হনুমানথু ও বেগমের হযরত মহল

ব্রিটিশ রাজের বিরুদ্ধে দীর্ঘসময় সাহসিকতার সাথে লড়াই করেছিলেন কান্নেগন্তী হনুমানথু। পলনাডু বিদ্রোহের অন্যতম মুখও ছিলেন তিনি। এছাড়াও ব্রিটিশরাজের বিরুদ্ধে লড়াইয়ে ভুলতে বসা অন্যতম বিপ্লবীদের মধ্যে অন্যতম বেগমের হযরত মহল, আওদের বেগম। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে অন্যতম মুখ ছিলেন তিনি। ব্রিটিশ শাসনকালেই লখনউয়ের উপর তার কর্তৃত্বের কথা আজও স্বর্ণাক্ষরে লেখা ইতিহাসের পাতায়।

স্মৃতি পাতায় মাতঙ্গীনি হাজরা

স্মৃতি পাতায় মাতঙ্গীনি হাজরা

ভুলতে বসা বীর বিপ্লবীদের তালিকায় আর এক নাম মাতঙ্গীনি হাজরা। ভারত ছাড়ো আন্দোলন ও অসহযোগ আন্দোলনেও সামনের সারি থেকে নেতৃত্বল দিয়েছিলেন তিনি। পরবর্তীতে ব্রিটিশ পুলিশের গুলিতেই প্রাণপাত করেন তিনি। কিন্তু শেষ মুহূর্তেও তাঁর মুখে থাকা বন্দেমাতরম ধ্বনি আলোড়ন তোলে গোটা দেশে।

তিরপুর কুমারান

তিরপুর কুমারান

এই তালিকায় রয়েছে তরুণ মুক্তিযোদ্ধা এবং দেশবন্ধু যুব সমিতির প্রতিষ্ঠাতা তিরপুর কুমারানের নামও। স্বাধীনতা আন্দোলনের রক্তঝরা দিনগুলিতে অনেক যুবককেই বিপ্লবের পথে আসতে অনুপ্রাণিত করেছিলেন তিনি। ১৯৩৩ সালের ১১ জানুয়ারী তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হন।

 পার্বতী গিরি

পার্বতী গিরি

পশ্চিম ওড়িশার মাদার টেরেসা নামে পরিচিত ছিলেন পার্বতী গিরি। তীয় শ্রেণিতে পড়ার সময় কেবল স্বাধীনতা সংগ্রামের প্রচারের জন্য স্কুল ছেড়ে চলে যান তিনি। দীর্ঘ সময় কংগ্রেসের পক্ষে প্রচারও করেন তিনি। মহিলাদের জীবনের মানোন্নয়ন ও সামজিক উন্নতি নিয়ে দীর্ঘ সময় কথা বলে গেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+