টাটা-এয়ারবাস প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন! মোদীর মেক ইন ইন্ডিয়া এখন মেক ফর দ্য গ্লোব

টাটা-এয়ারবাস প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন! মোদীর মেক ইন ইন্ডিয়া এখন মেক ফর দ্য গ্লোব

গুজরাতের ভদোদরায় ২২ হাজার কোটির বিমান উৎপাদন শিল্পের শিলান্যাস। যার জেরে বিমান শিল্পে সাবলম্বী হওয়ার পথে এক ধাপ এগোল ভারত। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাটা-এয়ারবাস প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য গ্লোব স্লোগান তোলেন।

 মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য গ্লোব

মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য গ্লোব

প্রধানমন্ত্রী টাটা-এয়ারবাস সি-295 পরিববণ বিমান উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে বলেন, ভারত এখন নিজেদের যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, সাবমেরিন তৈরি করছে। ওষুধ, ভ্যাকসিন, ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ফোনও তৈরি করছে। ভারতে তৈরি গাড়ি সারা বিশ্বে জনপ্রিয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত পরিবহণ বিমানের প্রস্তুতকারক হয়ে উঠবে এবং শীঘ্রই যাত্রীবাহী বিমানও তৈরি করবে। যার ট্যাগ হবে মেক ইন ইন্ডিয়া।
প্রধানমন্ত্রী বলেছেন, সেমিকন্ডাক্টর থেকে বিমান, ভারত উৎপাদন শিল্পের শীর্ষে পৌঁছনোর জন্য কাদ করছে। গত আট বছরে ১৬০ টির বেশি কোম্পানি দেশের বিভিন্ন রাজ্যে বিনিয়োগ করেছে। তিনি বলেন, ২০২৫ সাল নাগাদ দেশের প্রতিরক্ষা উৎপাদন ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

প্রতিরক্ষা বাহিনীর শক্তি বাড়াবে

প্রতিরক্ষা বাহিনীর শক্তি বাড়াবে

প্রধানমন্ত্রী বলেছেন, পরিবহণ বিমান দেশের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তি দেবে। এছাড়াও ভারত বিশ্বের বিমান শিল্পের কেন্দ্র হিসেবে তার পরিচয় গড়ে তুলবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পে ১০০-র বেশি এমএসএমই সরবরাহকারী যুক্ত হবে। যা মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য গ্লোব-এর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সাহায্য করবে। প্রধানমন্ত্রী বলেছেন, UDAN ( উডে দেশ কা আম আদমি) প্রকল্প আমাদের বিমান পরিবহণ সেক্টরকে বড় উৎসাহ জুগিয়েছে। সামনের বছরগুলিতে ভারতের প্রয়োজন ২ হাজারের বেসি বিমান। এদিনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বিশ্বের চাহিদা মেটানোর জন্য পদক্ষেপ নেওয়া হল বলে জানিয়েছেন তিনি।

সরকারি ও বেসরকারি ক্ষেত্রকে গুরুত্ব

সরকারি ও বেসরকারি ক্ষেত্রকে গুরুত্ব

প্রধানমন্ত্রী বলেছেন ভারতে এখন সরকারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়। ভারত নতুন মানসিকতা ও কর্মসংস্কৃতি নিয়ে কাজ করছে যা দেশের উৎপাদন শিল্পকে উৎসাহিত করছে। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তনে সাহায্য করেছে মানসিকতার পরিবর্তন, বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, নতুন আর্থিক সংস্কার ভারতের উৎপাদন শিল্পে পরিবর্তন আনছে। পাশাপাশি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ব্যবসা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

দেশের জন্য গর্বের

দেশের জন্য গর্বের

অনুষ্ঠানে উপস্থিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এবারই প্রথম দেশে বেসরকারি সংস্থার মাধ্য বিমান উৎপাদন শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। বিষয়টি প্রতিরক্ষার পাশাপাশি দেশের জন্য গর্বের। তিনি বলেছেন, এটা কেবল ভিত্তিপ্রস্তর স্থাপন নয়, বিষয়টি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়াতে মাইলফলক হিসেবে কাজ করবে। কেননা সি-২৯৫ বিমান ক্ষমতা ও মানের দিক থেকে অত্যাধুনিক। যা বিমান বাহিনীর লজিস্টিক ক্ষমতাকে বাড়াবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+