ইয়েদুরাপ্পার তিন উপমুখ্যমন্ত্রীর তালিকায় বিতর্কিত লক্ষ্মণ শিবাদি, বিতর্ক তুঙ্গে
ইয়েদুরাপ্পার নতুন মন্ত্রিসভার সদস্য তিনি। শুধু সদস্যই নন উপ মুখ্যমন্ত্রীও বটে। তিন উপ মুখ্যমন্ত্রীর মধ্যে একজন বিজেিপ বিধায়ক লক্ষ্মণ শিবাদি। তাঁকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি বিধায়ক নাকি বিধানসভার
ইয়েদুরাপ্পার নতুন মন্ত্রিসভার সদস্য তিনি। শুধু সদস্যই নন উপ মুখ্যমন্ত্রীও বটে। তিন উপ মুখ্যমন্ত্রীর মধ্যে একজন বিজেিপ বিধায়ক লক্ষ্মণ শিবাদি। তাঁকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি বিধায়ক নাকি বিধানসভার অধিবেশন চলাকালীন পর্নো ছবি দেখতে ব্যস্ত ছিলেন। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে কর্নাটকের রাজনৈতিক মহলে। এরকম একজন নেতাকে কী করে উপমুখ্যমন্ত্রীর পদে বসালেন ইয়েদুরাপ্পা। প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে।

ইয়েদুরাপ্পার তিন উপ মুখ্যমন্ত্রী
কয়েকদিন আগে একসঙ্গে পাঁচ জনকে উপমুখ্যমন্ত্রী আসনে বসিয়ে নজির তৈরি করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। নিজের এই সিদ্ধান্তের সমর্থনে তিনি বলেছিলেন। পাঁচ উপ মুখ্যমন্ত্রী পাঁচ জাতির। অন্ধ্রের জাতপাতের ভাদাভেদ মেটাতে নাকি তাঁর এই সিদ্ধান্ত কাজে দেবে। কর্নাটকে বিজেপি মুখ্যমন্ত্রীও এবার সেই পথেই হেঁটেছেন। একসঙ্গে তিন জনকে উপমুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন তিনি। গোবিন্দ করজল, অশ্বত্থ নারায়ণ এবং লক্ষ্মণ শিবাদি।

উপ মুখ্যমন্ত্রী শিবাদিকে নিয়ে আপত্তি দলে
সদ্য কর্নাটকে ক্ষমতায় এসেছেন ইয়েদুরাপ্পা। এরই মধ্যে দলের অন্দরেই তাঁর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়ে হিয়েছে। বিতর্ক লক্ষ্মণ শিবাদিকে নিয়ে। কেন শিবাদির মতো একজন নেতাকে ইয়েদুরাপ্পা উপমুখ্যমন্ত্রীর পদে বসিয়েছেন এই নিয়ে সরব হয়েছেন কর্নাটক বিজেপির একাধিক নেতা। গত শুক্রবার ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ বিজেপি সাংসদ রেণুকাচরণ লক্ষ্মণ শিবাদিকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন সোশ্যাস মিডিয়ায়।

কেন শিবাদিকে নিয়ে বিতর্ক
২০১২ সালে বিধানসভা অধিবেশন চলাকালীন পর্নোছবি দেখতে মগ্ন ছিলেন যে তিন বিধায়ক। তারমধ্যে অন্যতম ছিলেন লক্ষ্ণণ শিবাদি। তাঁদের এই কীর্তিকে বিজেপি রীতিমত বিপাকে পড়েছিল। পরে নিজের কীর্তির সমর্থনে যুক্তি দিয়ে লক্ষ্মণ বলেছিলেন তিনি রেভ পার্টি কেমন হয় জানতেই সেই ভিডিও দেখছিলেন। তাতে বিতর্ক থামেনি। বিধানসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল তাঁকে।
এখানেই শেষ নয় গতবছর বিধানসভা ভোটে কংগ্রেসের কাছে হেরেওছিলেন শিবাদি। তারপরেও কেন তাঁকে উপমুখ্যমন্ত্রী পদে বসালেন ইয়েদুরাপ্পা এই নিয়ে সবর হয়েছেন দলের নেতারাই।












Click it and Unblock the Notifications