ফের ফিরছে করোনা? 'ওয়ার্ক ফ্রম হোম'-এ মামলা লড়ার অনুমতি সুপ্রিম কোর্টের
ক্রমেই যেন বেড়ে চলেছে করোনা গ্রাফ, যা দেখে ভয় ধরচ্ছে দেশবাসীর মনে। দিনদিন ঊর্ধ্বমুখী হচ্ছে করোনার দৈনিক সংক্রমণ। বুধবার করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল ৪ হাজার। সেই সঙ্গে বাড়ছে ইতিবাচকতার হারও। ভারতে যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে সেটা মাথায় রেখে আইনজীবীদের ভার্চুয়ালি মামলা লড়ার বিষয়ে জানালেন চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতি জেবি পারদিওয়ালায়া জানিয়েছেন আমরা আইনজীবিদের অনলাইনে ভিডিও কনফারেন্সিং মোডের মাধ্যমে কথা শুনতে পারি। এই করোনা আবহে দাঁড়িয়ে যদি কোনও আইনজীবী মামলা লড়তে চান তাহলে তা তিনি ভার্চুয়ালি তা করতে পারবেন। আদালতে তাদের আসার কোনও প্রয়োজন নেই আইনজীবিদের।

দেশের সব জায়গাতেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। আর সেই কারণে সকলেরই প্রয়োজন নিজেদের সতর্ক হওয়া। তাই চিফ জাস্টিসের পক্ষ থেকে এই ব্যবস্থার কথা জানানো হয়েছে আইনজীবীদের জন্য।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯১ জন। পাঁচ মাস পর মানে ১৬৩ দিন পর একলাফে বাড়ল করোনা গ্রাফ। গ্রাফ দেখে রীতিমত ভয় পাচ্ছেন দেশবাসী।
কোভিডে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে হয়ে ৪.৪৭ কোটি। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৯১৬ জন। বর্তমানে মহারাষ্ট্রে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪।

রাজধানী দিল্লিতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা। ২০২২ সালের ২৭ অগাস্টের পর ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী হয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। একদিনে ৫২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লিতে ইতিবাচকতার হার দাঁড়িয়েছে ১৫.৬৪ শতাংশ। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মহারাষ্ট্রে ৭১১জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আগের দিনের থেকে অনেকটাই বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে প্রাণহানিরও ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।












Click it and Unblock the Notifications