টুলকিট মামলায় স্বস্তি পেলেন নিকিতা জেকব, আগাম জামিন মঞ্জুর বম্বে হাইকোর্টের

টুলকিট ইস্যুতে নিকিতা জেকবের আগাম জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। তিন সপ্তাহের জন্য তাঁকে গ্রেফতার করা যাবে না। আজ বম্বে হাইকোর্টের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে টুলকিট ইস্যুতে সমাজকর্মী-আইনজীবী নিকিতা জেকব ও শান্তনুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছিল দিল্লি পুলিশ।

এরপরই বম্বে হাইকোর্টে ট্রানজিট আগাম জামিনের আবেদন জানান। সেই মামলা নিয়ে আজ বম্বে হাইকোর্টে শুনানি হয়। হাইকোর্ট নির্দেশ দেয়, তিন সপ্তাহের জন্য নিকিতা জেকবকে গ্রেফতার করা যাবে না। যদি গ্রেফতারও করা হয়, তাহলে তাঁকে ২৫ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দিতে হবে।

'টুলকিট' কাণ্ডে রবিবার অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় ২২ বছরের দিশা রবিকে। এই ঘটনায় পরিবেশ কর্মী দিশার বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। তাঁর কোনও আইনজীবী ছাড়াই রবিবার তাঁকে দিল্লি আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে পাঁচদিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেয়। আদালতের কাছে দিশা জানিয়েছিলেন, তিনি টুলকিট তৈরি করেননি। মাত্র দু'টো লাইন এডিট করেছিলেন।

অন্যদিকে, সমাজকর্মী নিকিতা জেকবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়না জারি করে দিল্লি পুলিশ। এরপরই বম্বে হাইকোর্টে কাছে সুরক্ষা চেয়ে আবেদন জানান তিনি। এরপরই বম্বে হাইকোর্ট আজ তাঁর আবেদন মঞ্জুর করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+