অগাস্টা কাণ্ডে ধৃত মিচেলের আইনজীবী কংগ্রেসের সদর দফতরে, শুরু বিতর্ক
অগাস্টা কাণ্ডে ধৃত মিচেলের আইনজীবী কংগ্রেসের সদর দফতরে, ফলে শুরু হয়েছে নয়া বিতর্ক।
অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে দুবাইয়ে ধৃত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিচেলকে ভারতে প্রত্যর্পণ করার পরে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর হয়ে দাঁড়িয়েছেন আইনজীবী অলজো কে জোসেফ। তিনি একদিকে আইজীবী তো বটেই অন্যদিকে যুব কংগ্রেস নেতা। তাঁর দিল্লির কংগ্রেসের সদর দফতরে উপস্থিতি নিয়ে শুরু হল হইচই।
|
কারণ ভিভিআইপি চপার কাণ্ড হয়েছে ইউপিএ আমলে। সেইসময়ে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ৩৬০০ কোটি টাকার চপার কাণ্ডে দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে কংগ্রেস আমলের এই দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে।
|
এই ঘটনায় সরাসরি কংগ্রেস ও গান্ধী পরিবারকে আক্রমণ করেছে বিজেপি। সেই দলের নেতা জোসেফ মিশেচের আইনজীবী হয়ে দাঁড়ানোতেই শুরু বিতর্ক। তাহলে কি কংগ্রেস বাঁচানোর চেষ্টা করছে ক্রিস্টোফারকে?
|
যদিও এই প্রসঙ্গে জোসেফ জানিয়েছেন, তাঁর পেশা ও রাজনীতিকে গুলিয়ে দেওয়া হচ্ছে। আমার এক বন্ধুর মাধ্যমে কেসটা হাতে এসেছে। আমি নিজে যুব কংগ্রেসের আইন বিভাগের ন্যাশনাল ইনচার্জ। ফলে দুটো আলাদা বিষয়।
|
তিনি বললেই অবশ্য বিতর্ক থামছে না। এখন দেখার বিরোধীরা এই প্রসঙ্গে কী বক্তব্য জানায়। নরেন্দ্র মোদী যেমন এদিন রাজস্থানে ভিভিআইপি চপার কাণ্ডে কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন। এবার কীভাবে একেরপর এক দুর্নীতিতে রাহুলরা পার পান তাই দেখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।












Click it and Unblock the Notifications