Lawrence Bishnoi: দাউদের ডি-কোম্পানির সঙ্গে তুলনা, NIA চার্জশিটে লরেন্স বিষ্ণোই গ্যাং নিয়ে বিস্ফোরক তথ্য
লরেন্স বিষ্ণোই। ভারতের কুখ্যাত গ্যাংস্টারে পরিণত হয়েছেন তিনি। নিজে যদিও জেলেই রয়েছে। তবু তাঁর দাপট কিন্তু কমেনি। জেলে থেকেই নিজের গ্যাং পরিচালনা করে চলেছে সে। পুলিশি জেরায় একেবারে নাম করে টার্গেট বলে দিচ্ছে লরেন্স।
সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর প্রথম লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম প্রকাশ্যে আসে। বলা ভাল গোটা দেশের লোক এই গ্যাংস্টারের নামের সঙ্গে পরিচিত হয়। তারপরেই প্রকাশ্যে এক কথায় সলমন খানকে হত্যার হুমকি দিয়েছিলেন লরেন্স। তার জন্য নাকি শ্যুটারও হায়ার করেছে সে। কয়েকদিন আগে মুম্বইয়ে সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটেছে।

তারপরেই এনসিপি নেতা বাবা সিদ্দিকির অফিসে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটে। সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই। এনআইএ চার্জশিটে লরেন্স বিষ্ণোইকে দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা করা হয়েছে। ১১টি রাজ্যে তার ৭০০ জন শ্যুটার রয়েছে। দাউদের ডি কোম্পানি যেভাবে গোটা দেশে অপরাধের জাল ছড়িয়েছিল। সেভাবেই কাজ করছে লরেন্স। এমনই উল্লেখ করা হয়েছে চার্জশিটে।
এনআইএ তদন্তকারীরা জানিয়েছেন, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ে রয়েছে ৭০০ শ্যুটার। ইতিমধ্যেই এনআইএ তার বিরুদ্ধে UAPA ধারায় চার্জশিট দিয়েছে। লরেন্সের সহযোহী হিসেবে কাজ করছে গোল্ডি ব্রার। দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির সঙ্গে লরেন্সের গ্যাংকে তুলনা করেছে এনআইএ। দাউদ মাদক পাচার চক্রের মাধ্যমে নিজের গ্যাংয়ের বিস্তার ঘটিয়েছিল। তারপরেই তৈরি করে ডি কোম্পানি। পাক জঙ্গি সংগঠনের সঙ্গে কাজ শুরু করেছিল ডি কোম্পানি।
ঠিক একই ভাবে লরেন্স বিষ্ণোই গ্যাং ছোট ছোট অপরাধ করে ধীরে ধীরে নিজের নিজের প্রভাব বাড়াতে শুরু করে। তারপরে নিজের গ্যাং তৈরি করে গোটা উত্তর ভারতে অপরাধের দুনিয়ায় নিজের আদিপত্য কায়েম করেছে লরেন্স বিষ্ণোই। লরেন্স নিজে জেলে থাকলেও তার যাবতীয় কাজ পরিচালনা করে তার ঘনিষ্ঠ সহযোগি গোল্ডি ব্রার। কানাডা এবং ভারত সরকার উভয়ের খাতায় কুখ্যাত অপরাধী এবং মোস্ট ওয়ান্ডেড সে। লরেন্সের গ্যাংয়ে ৭০০ শ্যুটার রয়েছে তার মধ্যে ৩০০ জনই পাঞ্জাবের।
সোশ্যাল মিডিয়ায় প্রভাব বিস্তার করে ইয়াং ছেলেদের নিজেদের গ্যাংয়ের সঙ্গে যুক্ত করে তারা। প্রথমে মোটা টাকার টোপ দিয়ে কাজ করায় । ধীরে ধীরে সেই সব কাজে অভ্যস্ত হয়ে পড়লে তাদের গ্যাংয়ের কাজ করাতে শুরু করে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড, দিল্লি সার্কেলে কাজ করে তার গ্যাং। যবাদের বিদেশে কাজ পাইয়ে দেওয়ার নাম করে টোপ দিয়ে নিজেদের দলে সামিল করে এই গ্যাং। এনআইএ সূত্রে খবর খালিস্থানী জঙ্গি হরবিন্দর সিং রাডিয়া লরেন্সের শ্যুটারদের কাজে লাগিয়ে নানা হত্যাকাণ্ড পরিচালনা করে পাঞ্জাবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications