প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ছাত্রী গ্রেফতার

মিথ্যে অভিযোগের দায়ে জেলে পাঠানো হল প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ছাত্রীকে। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে উত্তর প্রদেশ পুলিস।

মিথ্যে অভিযোগের দায়ে জেলে পাঠানো হল প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ছাত্রীকে। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে উত্তর প্রদেশ পুলিস। পরিবারের অভিযোগ অনৈতিকভাবে প্রভাব খাটিয়ে তরুণীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি এড়াতে স্থানীয় আদালতে আবেদন জানিয়েছিলেন তরুণী। কিন্তু সেটি খারিজ হয়ে যায়।

প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ছাত্রী গ্রেফতার

তরুণীর পরিবারের লোকেরা অভিযোগ করেছেন মঙ্গলবার রাতে তরুণীকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিস। হাসপাতলে তাঁর মেডিকেল চেকআপ করানোর পর গ্রেফতার করা হয়। পুলিস জোর করে তরুণীকে দিয়ে কিছু কাগজপত্রে সইও করিয়ে নিয়েছে বলে অভিযোগ। আইজি নবীন অরোরা জানিয়েছেন, সব কাগজ পত্রই ম্যাজিস্ট্রেেটর সামনে পেশ করা হবে।

গত সপ্তাহে ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্তকে গ্রেফতার করে পুলিস। দুদিন জেলে রাখার পর শারীরিক অসুস্থতার কারণে বিজেপি নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। তরুণীর বিরুদ্ধে অভিযোগ চিন্ময়ানন্দের কাছ থেকে জোর করে টাকা আদায়ের জন্যই মিথ্যে ধর্ষণের অভিযোগ করেছিলেন তিনি। এই ঘটনায় তরুণীর সঙ্গে আরও তিন জন যুক্ত রয়েছেন বলে অভিযোগ। পুলিস জানিয়েছে সঞ্জয় সিং নামে আরও এক ব্যক্তির সঙ্গে সমানে যোগাযোগ রেখে চলেছিলেন তরুণী। প্রায় ৪২০০ বার তাঁকে ফোন করেছিলেন তরুণী।

যদিও চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রমাণে আদালতে ভিডিও পেশ করেছিলেন তরুণী। চিন্ময়ানন্দ পরিচালিত একটি আইন কলেজের ছাত্রী ছিলেন তিনি। প্রায় ১ বছর ধরে তাঁকে ধর্ষণ এবং শারীরিক নিগ্রহ করেছেন চিন্মায়ান্দ এমনই অভিযোগ করেছিলেন তরুণী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+