সরকার ও তার নীতির সমালোচনা করা মানেই দেশদ্রোহিতা নয়, সাফ জানাল ল' কমিশন
বৃহস্পতিবার ল' কমিশন বলেছে, সরকার বা সরকারের নীতির সমালোচনা করা দেশদ্রোহিতা নয়। বরং ভিন্নমত ও সমালোচনা গণতন্ত্রকে মজবুত করে।
ক্ষমতাসীন সরকারের বা তার নীতির সমালোচনা করা মানেই দেশদ্রোহিতা নয়। বরং ভিন্নমত ও সরকারের সমালোচনাই গণতন্ত্রকে মজবুত করে। দেশদ্রোহিতার অভিযোগ তখনই তোলা যেতে পারে, যখন হিংসাত্মক পথে বা বেআইনিভাবে সরকারকে সরানোর চেষ্টা করা হবে। একটি কনসাল্টেশন পেপার প্রকাশ করে একথা সাফ জানালো ল' কমিশন।

ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারায় দেশদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়। ল' কমিশন এই আইনটি রাখা আদৌ যুক্তিযুক্ত কিনা, তা নিয়েই প্রশ্ন তুলেছে। কারণ এই আইনটি ভারতীয় দণ্ডবিধিতে যুক্ত করেছিল ইংরেজরা। ল' কমিশন বলেছে, কঠোরতম আইনের উদাহরণ হিসেবে থাকার বোঝা নামাতে আজ থেকে ১০ বছর আগে ইউনাইটেড কিংডমে দেশদ্রোহিতা আইন তুলে দেওয়া হয়েছে।
ল' কমিশন আরও বলেছে, ভারত বিশ্বের সর্ববৃহত গণতন্ত্র। বাক স্বাধীনতা ও স্বাধীন অভিব্যক্তি প্রকাশের অধিকার গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান। একে সংবিধানেও মৌলিক অধিকার হিসাবে দেখা হয়েছে। কাজেই এই দেশে দেশদ্রোহিতার সংজ্ঞাটা পাল্টানো দরকার।
কমিশনের মতে, স্বাধীন দেশেও যদি সমালোচনাকে প্রশ্রয় না দেওয়া হয়, তাহলে পরাধীনতার থেকে বিশেষ তফাত হয় না। কনসাল্টেশন পেপারে স্পষ্ট বলা হয়েছে, 'যদি দেশ ইতিবাচক সমালোচনাই গ্রহণ করে না পারে, তাহলে বলতে হবে স্বাধীনতার আগে ও পরে শাসকের চিন্তাধারার বিশেষ পরিবর্তন ঘটেনি।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications