One Nation, One Election: সংবিধানে যোগ হতে পারে এক দেশ-এক ভোট, সুপারিশ করতে পারে ল কমিশন

One Nation, One Election: এবার দেশ জুড়ে চালু হতে পারে এক দেশ, এক ভোট। সূত্রের খবর, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন- যাতে সংবিধানে যুক্ত করা হয়, সেই পরামর্শ দিতে চলেছে ল কমিশন। অর্থাৎ এই পদ্ধতি কার্যকর হলে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে। সে ক্ষেত্রে ২০২৯-এর মাঝামাঝি সময়ে একসঙ্গে সব ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

অবসরপ্রাপ্ত বিচারপতি ঋতুরাজ অবস্তীর নেতৃত্বে ল কমিশন নতুন চ্যাপ্টার বা অংশ হিসেবে ওয়ান নেশন, ওয়ান ইলেকশন (One Nation, One Election) কার্যকর করার জন্য সুপারিশ করবে।

One Nation, One Election

প্যানেল সুপারিশ করবে, তিনটি পর্যায়ে হবে যাতে ভোট (One Nation, One Election) করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ের ভোট হবে ২০২৯-এর মে থেকে জুন মাসের মধ্যে। লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচন- সব একসঙ্গে হবে বলে উল্লেখ করা হয়েছে।

লোকসভা, বিধানসভা সহ সব স্তরে একসঙ্গে যাতে ভোট করা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরেও এনিয়ে কথাবার্তা হয়েছে। শেষ পর্যন্ত বিষয়টা কতটা বাস্তবায়িত হওয়া সম্ভব, সেটাও দেখার।

অনেক দিন ধরেই এ বিষয়ে চলছে আলোচনা। আইন কমিশনের পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। তবে আপাতত কার্যকর হচ্ছে না সেই পদ্ধতি (One Nation, One Election)। বিশেষজ্ঞরা মনে করছেন, বারবার ভোট হলে সব কাজেই প্রভাব পড়ে। অনেক সময় নষ্ট হয়। সেই কারণে একসঙ্গে ভোট হয়ে যাওয়াই শ্রেয়।

এদিকে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) এগিয়ে এসেছে। মার্চ মাসেই ভোট ঘোষণা হতে পারে। সব রাজনৈতিক দলগুলি সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্যে রাজ্যে প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা (Election Commission of India)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+