পিছিয়ে গেল সীমান্ত নজরদারি স্যাটেলাইট কার্টোস্যাট-৩-এর উৎক্ষেপণ

পিছিয়ে গেল কার্টোস্যাট-৩-এর লঞ্চ-এর দিন। ২৫ নভেম্বর শ্রীহরিকোটা থেকে লঞ্চ করার কথা ছিল কার্টোস্যাট-৩। কার্টোস্যাট-৩ ছাড়া আরও দুটি স্যাটেলাইট লঞ্চ করার কথা ইসরোর।

পিছিয়ে গেল কার্টোস্যাট-৩-এর লঞ্চ-এর দিন। ২৫ নভেম্বর শ্রীহরিকোটা থেকে লঞ্চ করার কথা ছিল কার্টোস্যাট-৩। কার্টোস্যাট-৩ ছাড়া আরও দুটি স্যাটেলাইট লঞ্চ করার কথা ইসরোর। এই স্যাটেলাইটগুলি মহাকাশ থেকে ভারতীয় সীমান্তের উপর নজর রাখবে। তবে প্রযুক্তিগত কারণে ২৫ তারিখের বদলে ২৭ নভেম্বর সকাল ৯টা ২৮ মানিটে লঞ্চ করা হবে। এর আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে পিছিয়ে গিয়েছিল চন্দ্রযান-২-এর উৎক্ষেপণও।

পিছিয়ে গেল সীমান্ত নজরদারি স্যাটেলাইট কার্টোস্যাট-৩-এর উৎক্ষেপণ

কার্টোস্যাট স্যাটেলাইটটি কার্টোগ্রাফি বা মানচিত্রনির্মানকারী স্যাটেলাইট। এই স্যাটেলাইটটি রিস্যাট সিরিজ স্যাটেলাইটের অন্তর্গত। এই রিস্যাটের সাহায্যেই ভারত বালাকোটে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সমর্থ হয়েছিল। কার্টেস্যাট-৩ এই সিরিজের তৃতীয় জেনারেশন স্যাটেলাইট। এটির উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা হাই রেজলিউশনের ছবি তুলতে সক্ষম। মাত্র ২৫ সেন্টিমিটার দূরবর্তী জিনিসকেও আলাদাভাবে বোঝাতে সক্ষম এই স্যাটেলাইটের ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যেই ভারতীয় সেনা সীমান্তে নজর রাখতে পারবে ও কোনও রকম অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে সক্ষম হবে।

৫০৯ কিলোমিটার উচু কক্ষপথে এই স্যাটেলাইটটি ঘুরবে। এটি ৯৭.৫ ডিগ্রি বাঁকে ভআরতের সীমান্তের উপর নজর রাখবে। আবহাওয়া ভালো থাকলে ২৫ নভেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিতি সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে এই কার্টোস্যাট-৩। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি সি৪৭ রকেট ব্যবহার করে এই স্যাটেলাইটটি লঞ্চ করবে ইসরো। এটি ইসরোর শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা ৭৪তম লঞ্চ ভেহিকেল।

এই একই লঞ্চে কার্টোস্যাট ছাড়াও থাকবে ১৩টি অন্য কমার্সিয়াল ন্যানো স্যাটেলাইট। এই সবকটি স্যাটেলাইট আমেরিকার। আমেরিকার সঙ্গে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চুক্তির ভিত্তিতেই এই স্যাটেলাইটগুলি লঞ্চ করবে ইসরো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+