বাহুবলী ২ : হায়দ্রাবাদে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ দর্শকদের ওপর
হায়দ্রাবাদের ঈশ্বর থিয়েটারের সামনে , একদল উশৃঙ্খল জনতাকে সামলাতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে। শুরু হয় পুলিশি লাঠিচার্জ। ঘটনার পর বেশ কিছুজনকে গ্রেফতার করে পুলিশ।
হায়দ্রাবাদে, ২৮ এপ্রিল : এমনিতেই বহু প্রতিক্ষিত ছবি 'বাহুবলী ২'কে ঘিরে আগ্রহের পারদ চড়ছিল চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে। তারওপর দক্ষিণ ভারতে এই ছবি ঘিরে উন্মাদনার মাত্রাই আলাদা। আর এবার সেই উন্মাদনাকে কেন্দ্র করে এবার বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেল হায়দ্রাবাদে।[বাহুবলী ২ : সিনেমার টিকিট পেতে ৩ কিলোমিটার লম্বা লাইন]
হায়দ্রাবাদের ঈশ্বর থিয়েটারের সামনে , একদল উশৃঙ্খল জনতাকে সামলাতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে। শুরু হয় পুলিশি লাঠিচার্জ। ঘটনার পর বেশ কিছুজনকে গ্রেফতার করে পুলিশ।

খবর ,ওই থিয়েটারের সামনে ভোর চারটে থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন দর্শকরা। এর আগে গতকালও হায়দ্রাবাদের বিভিন্ন থিয়েটারের সামনে টিকিটের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন দর্শকরা। যাতে ছবির 'ফার্স্ট ডে ফার্স্ট শো ' দেখা যায়। সোস্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায়, হায়দ্রাবাদের বিখ্যাত প্রসাদ থিয়েটারের সামনে লম্বা লাইনের ছবি।
এদিকে, তামিলনাড়ুর বিভিন্ন শহরে ও চেন্নাইতে কয়েকটি বড় থিয়েটারে আজ সকালে বন্ধ হয়ে যায় 'বাহুবলী ২' এর প্রদর্শন। জানা গিয়েছে, এই থিয়েটার গুলি সকাল ১১ টার আগেই 'বাহুবলী ২' প্রদর্শন করতে চেয়েছিল। তবে তাতে সম্মত হননি ছবির প্রযোজকরা।












Click it and Unblock the Notifications