(ছবি) ২১ মে : সারাদিনের খবর একঝলকে

বেঙ্গালুরু, ২১ মে : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মদন মিত্র

মদন মিত্র

মদন মিত্র কতদিন জেলের ভিতরে রয়েছেন, কতদিন হাসপাতালে রয়েছে তা জানতে চেয়ে জেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছিল সিবিআই। কিন্তু তার উত্তর দেয়নি জেল কর্তৃপক্ষ। আবার কয়েক দিনের মধ্যেই চিঠি পাঠাতে পারে সিবিআই।

আর কে পাচুরি

আর কে পাচুরি

টিইআরআই অফিসে ফের পুরনায় যোগদানের আর্জি জানিয়েছেন যৌন হেনস্থায় অভিযুক্ত আর কে পাচুরি। সেই মামসার শুনানি আজ।

আইপিএল ২০১৫

আইপিএল ২০১৫

মনদীপ সিং ও এবি ডেভিলিয়ার্য়ের ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে প্রতিযোগিতা থেকে ছুঁড়ে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭১ রানে জয় পেল কোহলি বাহিনী।

শশী থারুর

শশী থারুর

সুনন্দা পুষ্কর কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হল স্বামী শশী থারুরকে।

রাজীব গান্ধীর মৃত্যুদিন

রাজীব গান্ধীর মৃত্যুদিন

আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে বীরভূমিতে শ্রদ্ধাজ্ঞাপ স্ত্রী সোনিয়া গান্ধী ও ছেলে রাহুল গান্ধীর। শ্রদ্ধা জানিয়েছেন প্রিয়াঙ্কা বঢ়ড়াও।

সিপিআইএম

সিপিআইএম

আজ সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। কারা সম্পাদকমণ্ডলীতে থাকবে তা ঠিক হবে আজকেই।

সাত্তোর

সাত্তোর

সাত্তোরে আবারও তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা। ঘটনায় এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। ২ শিশু-সহ ৩ জন আহত হয়েছেন। ২ টি বাড়িয়ে আগুন লাগিয়ে দেওযা হয়েছে বলেও অভিযোগ।

জরুরী অবতরণ

জরুরী অবতরণ

যুদ্ধবিমান বাহিনির বিমানের জরুরী অবতরণের মহড়া চলছে যমুনা এক্সপ্রেসওয়েতে। (উত্তরপ্রদেশ, মথুরা)

বন্ধ পেট্রোল পাম্প

বন্ধ পেট্রোল পাম্প

পেট্রোলিয়াম ডিলারদের অসহযোগিতা ও টার্মিনালে দাদাগিরির জেরে আন্দোলনে পেট্রোল পাম্পের মালিকরা। আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য তেলশূন্য থাকবে ৮ জেলার পাম্প। দক্ষিণবঙ্গে জ্বালানী সঙ্কটের আশঙ্কা।

হাত কাটা দিলীপ

হাত কাটা দিলীপ

বুধবার রাতে লেকটাউন থেকে কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা দিলীপকে গ্রেফতার করল পুলিশ।

সিপিএম-এ রাজ্য সম্পাদকমণ্ডলী

সিপিএম-এ রাজ্য সম্পাদকমণ্ডলী

সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীতে নতুন মুখ। জায়গা করে নিয়েছেন মিনতি ঘোষ। রামচন্দ্র ডোম এবং অশোক ভট্টাচার্যকে আমন্ত্রিত সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

অঙ্কিত কেশরী

অঙ্কিত কেশরী

খেলার মাঠেই ক্যাচ ধরতে গিয়ে সহ খেলোয়াড়ের সঙ্গে ধাক্কায় মাথায় ও ঘাড়ে চোট লাগে বাংলার অনূর্ধ্ব ১৯ দলের প্রতিভাবান ক্রিকেটার অঙ্কিত কেশরীর। হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক দিনের মধ্যেই মৃত্যু হয় তাঁর। যে হাসপাতালে অঙ্কিতের মৃত্যু হয় সেই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ থানায় দায়ের করল অঙ্কিতের পরিবার। একইসঙ্গে যে মাঠে খেলা হচ্ছিল সেই মাঠ কর্তৃপক্ষ ও যে দলের হয়ে তিনি খেলছিলেন সেই ক্লাবের কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

ওসামা বিন লাদেন

ওসামা বিন লাদেন

"স্বর্গে গেলেও যেন তোমাকেই স্ত্রী হিসাবে পাই।" মৃত্যুর আগে চিঠিতে এমন কথাই লিখে গিয়েছে একসময়ের বিশ্বের পয়লা নম্বর সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন। সম্ভবত নিজের কনিষ্ঠ স্ত্রীকেই এই চিঠি সে লিখেছে বলে মনে করা হচ্ছে।

শেপ ব্লাটার

শেপ ব্লাটার

মে মাসের শেষ সপ্তাহে জুরিখে ফিফার বার্ষিক কংগ্রেস বসতে চলেছে। ওই সভাতেই পঞ্চমবারের জন্য বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার সভাপতি হতে চলেছেন শেপ ব্লাটার৷

জে জয়ললিতা

জে জয়ললিতা

তামিলনাড়ির মুখ্যমন্ত্রী পদে ফের একবার শপথ নিতে চলেছেন এআইএডিএমকে নেত্রী জে জয়ললিতা। ২৩ মে শপথ নেবেন তিনি।

জিশান আলি খান

জিশান আলি খান

জিশান আলি খান। ২২ বথর বয়স, এমবিএ গ্র্যাজুয়েট। সবরকম যোগ্যতা থাকা সত্ত্বেও ইন্টারভিউ দিতে গিয়ে খালি হাতে ফিরতে হল তাঁকে। কেন? তাঁর একটাই অপরাধ, তিনি মুসলিম। আর এই একটাই কারণে মুম্বইয়ের একটি কোম্পানি খালি হাতে ফেরাল জিশানকে।

মাধ্যমিকের রেজাস্ট শুক্রবার

মাধ্যমিকের রেজাস্ট শুক্রবার

আগামিকাল শুক্রবার সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রায় ১০ লক্ষ ৩৭ হাজার পড়ুয়া৷‌ পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি৷‌ শেষ হয় ৪ মার্চ৷‌

বাবা রামদেব

বাবা রামদেব

রাহুল গান্ধীর প্রশংসা করে বিতর্ক ছড়ালেন কেন্দ্রের বিজেপি সরকারের 'কাছের লোক' যোগগুরু বাবা রামদেব। একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মোদী সরকারের কয়েকজন মন্ত্রীকে 'উদ্ধত' আখ্যা দিয়ে তাঁদের নিন্দা করে কৃষকদের সমস্যা সংক্রান্ত বিষয়ে বর্তমান কেন্দ্রীয় সরকারেরও সমালোচনা করেছেন যোগগুরু।

অন্যদিকে জমি বিল নিয়ে প্রচারে নামা রাহুল গান্ধীর প্রশংসা করেন বাবা রামদেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+