২৪মে : সারাদিনের খবর একঝলকে ছবিতে
বেঙ্গালুরু, ২৪ মে : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

জয়ললিতা
আজ থেকে ফের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে চলেছেন জয়ললিতা।

আদিবাসীর মহিলার মৃত্যু
বীরভূমের ইলামবাজারে এক আদিবাসী দম্পতির বাড়ি লক্ষ করে বোমা ছুঁড়ল দুষ্কৃতীরা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে মহিলার। স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের।

জল সঙ্কট
অভিযোগ, মধ্যপ্রদেশের আলিরাজপুরে গ্রামের দলিত বাসিন্দাদের সাধারণের জন্য ব্যবহৃত নলকূপের জল ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।গৃহস্থের কাজের জন্য তারা নোংরা জল ব্যবহার করতেই বাধ্য হচ্ছে।

দাবদাহ
রাজ্যে তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। রাজ্যে দাবদাহ চলবে আগামী মাস পর্যন্ত তার আগে স্বস্তি মেলার সম্ভাবনা নেই বলেই জানিয়েছ হাওয়া অফিস।

জামাইষষ্ঠী
আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে জামাইষষ্ঠী।

পথ দুর্ঘটনায় মৃত্যু
জামাইষষ্ঠীর অনুষ্ঠানে যাওয়ার সময় উলুবেড়িয়ার কাছে গাড়ি উল্টে পথদুর্ঘটনায় মৃত্যু কলকাতার নবদম্পতি সব ৬ জনের।












Click it and Unblock the Notifications