ঘূর্ণাবর্তের ঘনঘটার সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা! বাংলার ৬ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের ঘনঘটার সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা! বাংলার ৬ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

২০ অগাস্টের পরে উত্তর-পূর্ব ভারত এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও, ফের তা বাড়তে থাকবে ২২ অগাস্ট থেকে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে বিহারের ওপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে বেশ কিছু রাজ্যে বৃষ্টি হতে বলে জানিয়েছে হাওয়া অফিস (weather office)। এদিন বিকেলের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায়। আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলি্পুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দিনের তাপমাত্রার আপাতত পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ অগাস্ট শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ৩২.২ )
বালুরঘাট ( ৩১.২)
বাঁকুড়া ( ৩১.৫ )
ব্যারাকপুর (৩১.৬)
বহরমপুর (৩৫.২)
বর্ধমান (৩৪.৬)
ক্যানিং (২৯)
কোচবিহার (৩১.৬)
দার্জিলিং ( ১৯.৬)
দিঘা ( ২৮.৭ )
কলকাতা (৩০.৩)
মালদহ (৩২)
পানাগড় (৩৪.৩)
পুরুলিয়া (৩২.৭)
শিলিগুড়ি (৩০.৭)
শ্রীনিকেতন ( ৩২)

 দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ স্বাভাবিক অবস্থানের কাছে। আর পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানের দক্ষিণ দিকে অবস্থান করছে। তবে পূর্ব দিকের এই অংশ আগামী দুদিনের মধ্যে ফের একবার উত্তরদিকে সরে গিয়ে হিমালয়ের পাদদেশ সংলগ্ন হতে শুরু করবে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখাটি গঙ্গানগর, নারাউল, গোয়ালিয়র, সাতনা, ডালটনগঞ্জ, কেওঞ্ঝর, বালাসোর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। বিদর্ভ এবং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড়ের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী তিন দিনে পশ্চিমদিকে সরবে। বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণা বাতাস উত্তর-পূর্ব ভারতের দিকে যেতে থাকবে এদিন পর্যন্তই।
ওপরের এই পরিস্থিতিতে বিহার, পূর্ব উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে ১৯ থেকে ২৩ অগাস্টের মধ্যে। এরমধ্যে ১৯ ও ২০ অগাস্ট উত্তরাখণ্ডে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব রাজস্থানে ২০ থেকে ২৩ অগাস্টের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, আগামী দুদিন মধ্যভারত এবং সংলগ্ন দক্ষিণ ভারতের অংশে প্রবল বৃষ্টি হতে পারে। ২১ অগাস্টের মধ্যে যেসব জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে, গুজরাত, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। এছাড়াও এদিন বৃষ্টি হতে পারে মারাঠাওয়াড়া, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে এইসব এলাকায় এরপর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে।
তবে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাত চলতে থাকবে। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর-পূর্ব ভারত এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে। পরবর্তী দুদিনে এইসব এলাকায় বৃষ্টির পরিমাণ কমবে। এইসব অঞ্চলগুলিতে ফের ২২ অগাস্ট থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+