পড়শি রাজ্যে ঘূর্ণাবর্ত, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া একনজরে

পড়শি রাজ্যে ঘূর্ণাবর্ত, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস

অতিভারী বৃষ্টি থেকে আপাতত রক্ষা নেই হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির। একদিকে দিঘার কাছে মৌসুমী অক্ষরেখা এবং ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস (weather offive)। যার জেরে দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকার অস্বস্তি বজায় থাকবে।

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। শুক্রবারেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী দিন পাঁচেকে দিনেতর তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

 দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্তা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের মতোই আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আগেকার মতোই। বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩২.২ (৩২.৮)
বালুরঘাট ৩১.২ ( ৩২.৪)
বাঁকুড়া ৩১.৫ (৩২.৯)
ব্যারাকপুর ৩১.৬ (৩২.২)
বহরমপুর ৩৫.২ (৩৪)
বর্ধমান ৩৪.৬ (৩৪)
ক্যানিং ২৯ (২৯.৪)
কোচবিহার ৩১.৬ ( ৩০.৫)
দার্জিলিং ১৯.৬ (১৯.৫)
দিঘা ২৮.৭ ( ৩০.৪)
কলকাতা ৩০.৩ (৩০.৪)
মালদহ ৩২ (৩২.৫)
পানাগড় ৩৪.৩ (৩৩.৪)
পুরুলিয়া ৩২.৭
শিলিগুড়ি ৩০.৭ (৩২.২)
শ্রীনিকেতন ৩২ (৩৩.৯)

দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী ৪৮ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। অন্যদিকে মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশ স্বাভাবিক অবস্থানের থেকে উত্তরে অবস্থান করছে, অন্যদিকে পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানের দক্ষিণে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ আগামী দিন দুয়েকের মধ্যে তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণ দিকে সরে যাবে। এছাড়াও শক্তিশালী দক্ষিণাবায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব ভারতের দিকে যেতে থাকবে ১৯ অগাস্ট পর্যন্ত। ওড়িশার ওপরে যে নিম্নচাপ ছিল তার শক্তি কমে দিয়েছে।
মৌসুমী অক্ষরেথা ফিরোজপুর, নারাউল, ওরাই, সিদ্ধি, জামশেদপুর, দিঘা হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরে গিয়েছে।
এর প্রভাবে আগামী দু-থেকে তিন দিন মধ্যভারত এবং সংলগ্ন দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হবে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১৯ অগাস্টের মধ্যে। মধ্যপ্রদেশে ২০ অগাস্টের মধ্যে এবং তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ে ১৮ অগাস্টের মধ্যে।

উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি চলতে থাকবে। আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে। তবে পরবর্তী তিনদিনে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
১৯ অগাস্ট থেকে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ১৯ থেকে ২১ অগাস্টের মধ্যে পূর্ব উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া হিমাচল প্রদেশ, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশে ২০ ও ২১ অগাস্ট ভারী বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে ১৯ ও ২০ অগাস্ট উত্তরাখণ্ডে। ২০ থেকে ২২ অগাস্ট বিহারেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা বলা হয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+