বাংলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, সতর্কতা জারি আবহাওয়া দফতরের! বিভিন্ন রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, সতর্কতা জারি আবহাওয়া দফতরের! বিভিন্ন রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার ও মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (weather office) । পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। তবে এই নিম্নচাপের বড় ফল ভুগতে হবে ওড়িশা ও ছত্তিশগড়বাসীকে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গ শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস না দেওয়া হলেও, সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন কয়েকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

 দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হাওড়া ও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত দিন পাঁচেক দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

রবিবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

 মৎস্যজীবীদের সতর্কবার্তা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

মৎস্যজীবীদের সতর্কবার্তা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপটি ঘনীভূত হয়ে আগামী ১২ ঘন্টায় উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের ওপরে অবস্থান করবে। যে কারণে সমুদ্র উত্তাল থাকবে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩৩.৭
বালুরঘাট ৩২.৬
বাঁকুড়া ৩২.৮
ব্যারাকপুর ৩৩
বহরমপুর ৩৬.৬
বর্ধমান ৩৪
ক্যানিং ৩২
কোচবিহার ৩৭.৬
দার্জিলিং ২৪.৬
দিঘা ৩০.৬
কলকাতা ৩২.৫
মালদহ ৩৬.২
পানাগড় ৩৩.১
পুরুলিয়া ৩১.৩
শিলিগুড়ি ৩৬.১
শ্রীনিকেতন ৩৩.৫

 দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। আগামী দু থেকে তিনদিনের মধ্যে এই নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা এবং উত্তর ছত্তিশগড় অতিক্রম করবে।
অপর একটি নিম্নচাপ রয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থানে এবং সংলগ্ন গুজরাতে।
অন্যদিকে মৌসুমী অক্ষরেখা এখনও স্বাভাবিক অবস্থানের দক্ষিণে অবস্থান করছে। যা আগামী ৩-৪ দিনও একই অবস্থানে থাকবে বলেই মনে করছেন আবহবিদরা। মৌসুমী অক্ষরেখাটি পশ্চিমে রাজস্থানে থাকা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে, গুজরাত হয়ে শাজাপুর, সেওনি, পেন্ড্রারোড, সম্বলপুর হয়ে পূর্ব দক্ষিণ-পূর্বে নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ওড়িশার উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামী ৫ দিন কোঙ্কন, উত্তর মধ্য মহারাষ্ট্র, গুজরাত, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ছত্তিশগড়, বিদর্ভ, ওড়িশায় আগামী ৫ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ১২ ও ১৩ সেপ্টেম্বর ওড়িশায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে।
আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূল এবং দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল এবং কেরলে। আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+