২৪ ঘন্টাতেই সাগরে নিম্নচাপের অবস্থান পরিষ্কার, বাংলা-সহ চার রাজ্যে জারি সতর্কতা
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম আর ঘর্মাক্ত পরিস্থিতি। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের জন্য তা নেই। অন্যদিকে এই মুহূর্তে পশ্চিম ভারত আর উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃ
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম আর ঘর্মাক্ত পরিস্থিতি। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের জন্য তা নেই। অন্যদিকে এই মুহূর্তে পশ্চিম ভারত আর উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের উপস্থিতি পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (weather office) ।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১০ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলারই কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছাড়াও আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলির দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেরে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে প্রত্যেকটি জেলার কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর রবিবার নাগাদ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, দক্ষিণবঙ্গের ওপরে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামী দিন পাঁচেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে গতদিনের তাপমাত্রা
আসানসোল ৩১.৮ (৩১.১)
বালুরঘাট ৩৩.৮ (৩২.৮)
বাঁকুড়া ৩০.৪ (২৯.২)
ব্যারাকপুর ৩৩.২
বহরমপুর ৩৫.৪ (৩৫.৪)
বর্ধমান ৩৪.৮ (৩৪)
ক্যানিং ৩২ (৩০.৬)
কোচবিহার ৩৪.৮ (৩২.১)
দার্জিলিং ২০.৮ (২০.৬)
দিঘা ২৭.৭ (২৮.৪)
কলকাতা ৩২.১ (৩১)
মালদহ ৩৪.১ (৩১.৯)
পানাগড় ৩১.৮ (৩১.৮)
পুরুলিয়া ২৯ (৩২.৩)
শিলিগুড়ি ৩৩.৫ (৩১.৬)
শ্রীনিকেতন ৩২.৫ (৩২.১)

দেশের আবহাওয়া
- দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। যা আগামী ২৪ ঘন্টায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এদিনও মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের দক্ষিণে অবস্থান করছে। আগামী দিন চারেক এই অবস্থানেই থাকতে চলেছে মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেথা জয়সলমের, উজয়পুর, নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকা হয়ে, গণ্ডিয়া, দুর্গ, ভুবনেশ্বর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
- আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ভারতের শিয়ার জোন থাকবে বলে জানানো হয়েছে।
- এছাড়াও ১১ সেপ্টেম্বর নাগাদ উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা আগামী ২৪ ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে।
- উপরের এই পরিস্থিতিতে ৮ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে কোঙ্কন-গোয়া, গুজরাত, উপকূল কর্নাটকে বিচ্ছিন্নভাবে এবং মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়ার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮-১২ সেপ্টেম্বরের মধ্যে কোঙ্কন-গোয়া এবং উপকূল কর্নাটকে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গুজরাতে এই পরিস্থিতি তৈরি হতে পারে ৮-১১ সেপ্টেম্বরের মধ্যে, মধ্য মহারাষ্ট্রে ৮ ও ৯ সেপ্টেম্বর। গুজরাতে ৮-৯ সেপ্টেম্বর অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
- আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮-১১ সেপ্টেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানায়। উত্তর প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে ৯-১১ সেপ্টেম্বর, উত্তরাখণ্ড এবং পূর্ব রাজস্থানে ৮-১২ সেপ্টেম্বর। বিছিন্নভাবে অতিভারী বৃষ্টি হতে পারে ৯-১১ সেপ্টেম্বর নাগাদ উত্তরাখণ্ড এবং রাজস্থানে।
- আগামী তিন দিনে দক্ষিণ ভারত এবং সংলগ্ন পূর্ব-মধ্য ভারতে বৃষ্টিপাত কমতে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- অন্যদিকে উপকূল ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে আগামী ১১ সেপ্টেম্বর থেকে এবং ছত্তিশগড়, তেলেঙ্গানা, গাঙ্গেয় পশ্চিমঙ্গে ১২ সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।












Click it and Unblock the Notifications