বিভিন্ন রাজ্যে প্রবল বজ্রপাতের পূর্বাভাস, সপ্তাহের মধ্যে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ-উত্তর-পূর্ব ভারতে

দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টি সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা, সপ্তাহের মধ্যেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ-উত্তর-পূর্ব ভারতে

উত্তর ভারত, পূর্ব ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মধ্য ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও। আগামী কয়েকঘন্টার মধ্যে নদিয়া, মুর্শিদাবাদা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস( weather office)।

 উত্তরবঙ্গে আবহাওয়া

উত্তরবঙ্গে আবহাওয়া

সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে জেলাগুলির কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে জেলাগুলির দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রারও কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

সোমবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস অন্যদিনের মতোই। আকাশ সাধারণভাবে মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩১.৬)
বালুরঘাট (৩২.২)
বাঁকুড়া ( ৩০.৩)
ব্যারাকপুর (৩২)
বহরমপুর (৩৬.২ )
বর্ধমান ( ৩৩.৮)
ক্যানিং (৩৩)
কোচবিহার (৩১.৬)
দার্জিলিং (১৮)
দিঘা ( ৩৩.৪)
কলকাতা (৩২.২)
মালদহ (৩৩.৮)
পানাগড় (৩২.৬ )
পুরুলিয়া ( ৩১.৭)
শিলিগুড়ি (৩১ )
শ্রীনিকেতন (৩০.৮)

দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

নিম্নচাপ দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। তবে আগামী ৩-৪ দিন সময়ের মধ্যে সমগ্র প্রক্রিয়াটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ মধ্য এবং পশ্চিম ভারতের দিকে যাবে বলে মনে করছেন আবহবিদরা। মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের দক্ষিণে অবস্থান করছে। আগামী ৩-৪ দিন তা দক্ষিণেই অবস্থান করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
মৌসুমী অক্ষরেখা বিকানের, আজমেঢ়, শিবপুরী, দক্ষিণে ছত্তিশগড়ের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে বিশাখাপত্তনম হয়ে তা পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে গিয়েছে। একটি অফসোর অক্ষরেখা কর্নাটক উপকূল থেকে কেরল উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই পরিস্থিতিতে ৩০ অগাস্ট নাগাদ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বিহার, পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে। ৩০ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, মথ্য মহারাষ্ট্র, কোঙ্কন এবং গোয়ায়। ২ সেপ্টেম্বরের মধ্যে একই পরিস্থিতি তৈরি হতে পারে গুজরাতে। মারাঠাওয়াড়ায় ৩০-৩১ অগাস্ট, পূর্ব রাজস্থানে ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে অতিভারী বৃষ্টি হতে পারে কোঙ্কন ও গোয়ায়। মারাঠাওয়াড়ায় ৩০ অগাস্ট, মধ্য মহারাষ্ট্রে ৩১ অগাস্ট এবং গুজরাতে ১-২ সেপ্টেম্বর।

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ৩০ অগাস্ট নাগাদ বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টি হতে পারে তেলেঙ্গানায়।
আগামী ২৪ ঘন্টায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে তারপর বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। তবে ১ সেপ্টেম্বর থেকে ফের বৃষ্টি বাড়বে। সেই সময় এইসব জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
পশ্চিম হিমালয় অঞ্চল এবং সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের সমতলে আগামী ৪-৫ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। উত্তরাখণ্ডে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে ৩০ অগাস্ট নাগাদ।

২ ও ৩ সেপ্টেম্বর নাগাদ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয়, উপকূল অন্ধ্র, ইয়ানাম, তামিলনাড়ু, পুদুচেরী ও কোদাইকালে। সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, রাজস্থান, উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানামা, তামিলনাড়ু, পুদুচেরী এবং কড়াইকালে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+