সাগরে ঘনীভূত নিম্নচাপে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
সাগরে ঘনীভূত নিম্নচাপে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
উত্তরবঙ্গের দুই জেলার সঙ্গে দক্ষিণবঙ্গের তিন জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা। কবে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। অধিক জলীয় বাষ্পের কারণে অস্বস্তির আবহাওয়া চলতে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ অগাস্ট বুধবার সকালের মধ্যে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৮ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার এদিনের আবহাওয়ার পূর্বাভাস অন্যদিনের মতোই। আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৩.৬ (৩৪.২)
বালুরঘাট ৩২.৮ (৩২.২)
বাঁকুড়া ৩৪ (৩৩.১)
ব্যারাকপুর ৩২.৬ (৩৫)
বহরমপুর ৩৪.২ (৩৩.৬)
বর্ধমান ৩৪.৬ (৩৫)
ক্যানিং ৩২ (৩৫)
কোচবিহার ৩৩.৯ (৩২.৬)
দার্জিলিং ২১.৪ (২০.১)
দিঘা ৩২.৬ (৩৬.১)
কলকাতা ৩১.৮ (৩৫)
মালদহ ৩১.২ (৩৪.৫)
পানাগড় ৩৪.৬ (৩৩.৭)
পুরুলিয়া ৩৪.৩ (৩৩.৩)
শিলিগুড়ি ৩৫ (২৯.৩)
শ্রীনিকেতন ৩৩.৬ (৩৪)

দেশের আবহাওয়া
এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশ হিমালয়ের পাদদেশে কাছে অবস্থান করছে। অন্যদিকে পূর্ব দিকের অংশ তার স্বাভাবিক অবস্থানের কাছেই রয়েছে। আগামী তিন থেকে চারদিন মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশ স্বাভাবিক অবস্থানের উত্তর দিকে থাকবে বলে জানানো হয়েছে।
একটি ঘূর্ণাবর্ত পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে। যা উপকূল ওড়িশার দক্ষিণে এবং অন্ধ্র্রপ্রদেশের উত্তরদিকের কাছাকাছি রয়েছে। আগামী ২৪ ঘন্টায় যা নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলের ওপরে অবস্থান করতে চলেছে।
এর প্রভাবে আগামী ৪-৫ দিন উত্তর-পূর্ব ভারত এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ১৭ অগাস্টের মধ্যে অসম ও মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ১৬ অগাস্ট এবং অরুণাচল প্রদেশে ১৭ অগাস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভতে আগামী দিন পাঁচেক বিস্তীর্ণ এলাকায় বিষ্টিপাত হতে পারে। ১৭ অগাস্ট নাগাদ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূল অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানায় ১৮ ও ১৯ অগাস্ট, ঝাড়খণ্ডে ১৬-১৭-১৮ অগাস্ট, বিহারে ১৬ অগাস্ট, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১৬ ও ১৭ অগাস্ট, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ১৬ থেকে ২০ অগাস্ট, মধ্যপ্রদেশে ১৭-১৯ অগাস্ট, ছত্তিশগড় ও বিদর্ভে ১৬ ও ১৮ অগাস্ট। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ১৬ অগাস্ট অন্ধ্রপ্রদেশে, ওড়িশা ও তেলেঙ্গানায় ১৬ ও ১৭ অগাস্ট এবং বিদর্ভে ১৮ অগাস্ট।
আগামী ১৯ অগাস্ট পর্যন্ত বিদর্ভকে বাদ দিয়ে মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications