দক্ষিণবঙ্গের ৫ এবং উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, একনজরে বাংলার সবকটি জেলার আবহাওয়ার পূর্বাভাস

সকালের দিকে আবহাওয়া দফতরের (weather office) তরফে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কোনও কোন জায়গায় তা হলেও, সব জায়গায় তা মেঘের গর্জনেই সীমাবদ্ধ থাকে। কিন্তু বিকেলের দিকে আবহাওয়া দফতরের প

সকালের দিকে আবহাওয়া দফতরের (weather office) তরফে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কোনও কোন জায়গায় তা হলেও, সব জায়গায় তা মেঘের গর্জনেই সীমাবদ্ধ থাকে। কিন্তু বিকেলের দিকে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সকালে মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

শনিবার বিকেলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ অগাস্ট সোমবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আরও বেশি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার নাগাদ অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ওইদিন হিমালয় সংলগ্ন বাকি তিন জেলা পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

 দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

শনিবার বিকেলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, ৮ অগাস্ট অর্থাৎ রবিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে যথাক্রমে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৫.৫ (৩৩.৬)
বালুরঘাট ৩২.৮ ( ৩৩ )
বাঁকুড়া ৩৪.২ (৩২.৮)
ব্যারাকপুর ৩১.৪ (৩২.৬)
বহরমপুর (৩৫)
বর্ধমান ৩৬.৪ (৩৫.৮ )
ক্যানিং ২৯ ( ৩৩)
কোচবিহার ৩৪.৬ ( ৩৭)
দার্জিলিং ২৩ (২৪.২)
দিঘা ৩৩.৫ ( ৩৩.২)
কলকাতা ৩১.২ ( ৩৪)
মালদহ ৩৪.৬ (৩৫.৪ )
পানাগড় ৩৬.১ (৩৩.৯)
পুরুলিয়া ৩২.৩ ( ৩৩.৩ )
শিলিগুড়ি ৩৪.৭ ( ৩৭.৬)
শ্রীনিকেতন ৩৫ (৩৪.২)

দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

গত কয়েকদিনের মতো মধ্যপ্রদেশের ওপরে নিম্নচাপ অবস্থান করছে। তবে এদিন তা অবস্থান করছে পূর্ব মধ্যপ্রদেশের উত্তরভাগ এবং সংলগ্ন এলাকায়। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বিকানের, জয়পুর হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ডালটনগঞ্জ, দিঘা হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়েছে যা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে সীমাবদ্ধ হয়েছে। শুক্রবার দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে অবস্থান করেছে।
আগামী ২৪ ঘন্টায় মধ্যপ্রদেশের ওপরে থাকা নিম্নচাপটি অনেকটাই দুর্বল হয়ে পড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। কেননা মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশ উত্তর দিকে সরে যাবে। যার জেরে উত্তরাখণ্ড এবং উত্তর উত্তর প্রদেশ এবং দেশের পূর্ব অংশে ১০ অগাস্ট থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

ওপরের এই পরিস্থিতির কারণে পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে আগামী দুদিন। তারপর বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা। এছাড়াও উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশের উত্তরাংশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিমের বিস্তীর্ণ এলাকায় ১০ অগাস্ট থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ১০ অগাস্ট থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব উত্তর প্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমে। পাশাপাশি ১১ অগাস্ট পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
অন্যদিকে মহারাষ্ট্র, গুজরাতের মতো রাজ্যগুলিতে কম বৃষ্টির পরিস্থিতি চলতে পারে আগামী ৫ দিন। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ১০ অগাস্ট থেকে। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কেরল ও তামিলনাড়ুতে।

খবরের ডেইলি ডোজ। ডাউনলোড Bengali Oneindia App

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+